বিনোদন

রণবীর সিং-ববি দেওলের ধামাকা! বলিউডে আসছে দুর্ধর্ষ অ্যাকশন ব্লকবাস্টার

বলিউডে এখন জল্পনা তুঙ্গে। একসঙ্গে আসছেন রণবীর সিং এবং ববি দেওল। তবে এটি কোনও সাধারণ ছবি নয়, বরং এক দুর্ধর্ষ, স্টাইলাইজড অ্যাকশন ড্রামা, যা ২০২৬ সালের সবচেয়ে বড় সিনেম্যাটিক ইভেন্ট হতে চলেছে বলেই মনে করছেন ট্রেড অ্যানালিস্টরা। অভ্যন্তরীণ সূত্রে জানা যাচ্ছে, এই ছবির জন্য দুই তারকাই নিজেদের শরীরে এনেছেন চোখে পড়ার মতো পরিবর্তন। দীর্ঘদিন ধরে কঠোর ফিটনেস ট্রেনিং, পেশী গঠনের মধ্য দিয়ে গিয়েছেন তাঁরা।

রণবীর সিংয়ের আসন্ন ছবি ‘ধুরন্ধর’-এর ট্রেলারে তাঁর ঝলসে ওঠা উপস্থিতি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় আগুন ধরিয়ে দিয়েছে। অন্যদিকে ববি দেওল, যিনি ‘অ্যানিম্যাল’ এবং ‘কঙ্গুভা’ ছবির পর আরও শক্তিশালী উপস্থিতি তৈরি করেছেন, এই ছবিতে রণবীরের সঙ্গে স্ক্রিন ভাগ করবেন। অ্যাকশন, আবেগ আর গ্র্যান্ড সেট সব মিলিয়ে ছবিটি যে এক বিশাল বাজেটের ইন্টারন্যাশনাল স্কেল প্রজেক্ট হতে চলেছে, তা এখন বলিউডের অন্দরের খবর। ছবির নাম বা গল্প এখনো প্রকাশ্যে না এলেও শোনা যাচ্ছে, এটি হবে মাল্টি-লোকেশন শুটিং, স্টাইলিশ ক্যারেক্টারস আর দুঃসাহসিক অ্যাকশনের মিশেলে এক পাওয়ার-প্যাকড ছবি।

এদিকে সুপারহিরো ঘরানায় ‘শক্তিমান’-এর জন্যও নিশ্চিত হল রণবীর সিংয়ের নাম। পরিচালক বাসিল জোসেফ স্পষ্ট জানিয়ে দিয়েছেন, শক্তিমান মানেই রণবীর। দক্ষিণী তারকা আল্লু অর্জুনকে নিয়ে ছড়ানো গুজব উড়িয়ে তিনি জানান, এই বড়ো বাজেটের প্যান-ইন্ডিয়া প্রজেক্টে থাকছেন শুধুই রণবীর সিং। সব মিলিয়ে, বলিউড দর্শকদের জন্য অপেক্ষা করছে পরপর একাধিক বড়সড় চমক!

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.