রাজনীতিরাজ্য

‘অল ইন্ডিয়া থেকে শেষমেশ লোকাল পার্টি’ ফের রাজ্য শাসকদলকে কটাক্ষ দিলীপের

সোমবার ফের ইকোপার্কে প্রাতঃভ্রমণে আসেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ। রাজ্য শাসকদলের বিরুদ্ধে সরব হন তিনি। দিলীপের উবাচ, ‘টার্গেট দেয়। পৌছায় কতদূর? লোকসভায় ৪০ বলছেন। গতবার বিয়াল্লিশে বিয়াল্লিশ বলেছিলেন। আমরা আঠারোতে পৌছালাম। ওরা ৪২ বলে ২২-এ নেমে গেল। অনুকরণ করে কিছু হয় না। এখন ফুটবল খেলতে গিয়ে বলের সঙ্গে জুতোও চলে যাচ্ছে। অল ইন্ডিয়া পার্টি থেকে লোকাল পার্টি হয়ে গেছে তো। বুঝতে পারছে।’

 

দিলীপ ঘোষের সংযোজন, ‘অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দল যাকে সিম্বল দেবে, তাঁকেই মেনে নিতে হবে মন্তব্যে তিনি বলেন, এই বার্তা আগেও দিদিমণিও দিয়েছেন। প্রার্থী তালিকা ঘোষণা হলে খুনোখুনি শুরু হবে।’

 

এখানেই শেষ নয়। বিএসএফ-এর বিষয়ে সাংসদের আরও মন্তব্য, ‘উনি সরকারি অনুষ্ঠানে আসছেন। বিএসএফ-এর সঙ্গে মিটিং করবেন। রবীন্দ্র জয়ন্তী করতে আসছেন। কুনাল ঘোষ বলেছেন, যারা অমর্ত্য সেনকে অপমান করে, তারা রবীন্দ্র জয়ন্তী পালনের যোগ্য নয়। কেউ যদি রবীন্দ্রনাথের জায়গা দখল করে নেয়, সে কি রবীন্দ্রপ্রেমী হয়? ওঁকে কে অপমান করেছে? কোর্ট? তাহলে তো বলতে হয় তৃণমূল কংগ্রেসেকে সিবিআই অপমান করেছে। যারা অনৈতিক কাজ করে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এটাই তো স্বাভাবিক।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.