বিনোদন

বরুণ ধাওয়ানের রঙিন প্রত্যাবর্তন: প্রেম, বেদনা আর কমেডির নতুন জার্নিতে

ধর্মা প্রোডাকশনের আসন্ন রোমান্টিক ফ্যামিলি ড্রামা ‘সানি সংস্কারী কি তুলসি কুমারী’-তে একেবারে নতুন ছন্দে ফিরছেন বরুণ ধাওয়ান। সদ্য প্রকাশিত পোস্টারে দেখা মিলল তাঁর চেনা দুষ্টু হাসি আর হৃদয়ছোঁয়া এক শায়েরির,”এই অশ্রুগুলো আমার… সমুদ্রের জল নয়… এই অশ্রুগুলো আমার… বৃষ্টির কোনো ভরসা নেই… আজ আছে, কাল নেই!” এই সংক্ষিপ্ত কবিতার মধ্যে যেন ধরা পড়ল সানির সংবেদনশীল অথচ রোমান্টিক মনের আভাস। হাস্যরসের আড়ালে চাপা আবেগ লুকিয়ে রাখা এক নায়কের গল্প বলতেই হাজির পরিচালক শশাঙ্ক খৈতান।

ছবিতে বরুণের বিপরীতে থাকছেন জাহ্নবী কাপুর, চরিত্রে ‘তুলসি কুমারী’। দুজনকে একসঙ্গে শেষ দেখা গিয়েছিল ‘বাওয়াল’-এ। এবার তাঁদের জুটি ফিরছে ভিন্ন গল্প আর আবেগের নতুন মোড়কে। সঙ্গে থাকছেন সানিয়া মালহোত্রা, রোহিত শ্রফ, মনীশ পল এবং অক্ষয় ওবেরয়। এদিকে, পুণেতে ‘বর্ডার ২’-এর শ্যুটিংয়ের ফাঁকে বরুণ ও আহান শেট্টির শহরভ্রমণ যে দুঃসাহসিক অভিজ্ঞতায় বদলে যায়, তা নিজেই শেয়ার করেছেন বরুণ। রাতে পথ হারিয়ে মেট্রো স্টেশনে ঠেকা মুহূর্তটি ধরা পড়েছে ইনস্টাগ্রাম স্টোরিতে।

অন্যদিকে, ‘ম্যায় তেরা হিরো’ আর ‘জুড়ওয়া ২’-এর পর ফের বাবা-ছেলে জুটি নিয়ে আসছে ‘হ্যায় জওয়ানি তো ইশ্‌ক হোনা হ্যায়’। ইতিমধ্যেই ৫০ শতাংশ শ্যুটিং শেষ, এবার স্কটল্যান্ডে এক মাসব্যাপী বড়ো শ্যুটিং পর্ব। মিউজিক, চেজ সিকোয়েন্স আর কমেডি মিলিয়ে সাজানো হচ্ছে এই ছবির গল্প। সব মিলিয়ে বরুণের হাতে এখন প্রেম, অ্যাকশন আর কমেডি তিন ধারারই ঝুলিতে একের পর এক বড়ো প্রজেক্ট।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.