সাম্প্রতিকেই মুক্তি পেয়েছে অভিষেক বচ্চনের নতুন ছবি “কালিধর লাপাতা”। যেখানে কালিধর চরিত্রে পর্দায় দেখা দিয়েছেন তিনি। সেই চরিত্রের প্রতি প্রশংসায় পঞ্চমুখ গোটা দর্শকমহল। তবে এইবার শুধু দর্শক নয়, প্রশংসায় পঞ্চমুখ হলেন স্বয়ং বিগ বি। যদিও এই ঘটনা প্রথমবারের নয়, প্রতিবার ই তাঁকে ছেলের হয়ে প্রশংসা করতে দেখা গিয়েছে তবে এইবার ছেলের অভিনয়ে প্রশংসায় আপ্লুত হয়ে এক্স হ্যান্ডেলে পোস্ট করলেন তিনি। লিখলেন “একই বছরে তিন ধরনের চরিত্র। প্রতিটি ছবিতে নিজেকে আলাদা আলাদা ভাবে তুলে ধরেছ তুমি। পর্দায় এক মিনিটের জন্যও মনে হয়নি তুমি অভিষেক বচ্চন। তোমার জন্য আমার অনেক আশীর্বাদ আর ভালবাসা রইল”।শুধু এইটুকুই নয় তিনি দর্শকদের কটাক্ষ করে বলেন “তুমি আমার ছেলে আমি বারংবার তোমার প্রশংসা করবো কেউ আকটাতে পারবেনা আমায়”।
এই প্রশংসা করা নিয়েই কিছুদিন আগে বিতর্কে জড়ান তিনি। দর্শকরা তাঁকে প্রশ্ন করে কেন বারংবার ছেলের প্রশংসায় পঞ্চমুখ হয় তিনি, তাঁর বৌমা বা বাড়ির অন্যান্য সদস্যদের কেন প্রশংসা প্রকাশ্যে করেন না তিনি। তবে দর্শকদের এই প্রশ্নে চুপ করে থাকেননি তিনি। তিনি পাল্টা উত্তরে বলেন ” আমার ছেলের প্রশংসা আমি করবোই আর ঐশ্বর্যা কিংবা জয়ার প্রশংসা আমি প্রকাশ্যে করি না। বরং মনে মনে করি। আমার তাঁদের প্রতি যথেষ্ট শ্রদ্ধা ও সম্মান রয়েছে আমার হৃদয়ে।”







