বিনোদন

‘এই সিনেমায় শারীরিকভাবে ভীষণ পরিশ্রম করতে হয়েছে ৷”, জানালেন সালমান

বলিউডের উচ্চ তালিকার অভিনেতাদের মধ্যে একজন হলেন সালমান খান। ফিল্মি জগতে প্রায় ৩৬ বছর কাটানোর পরেও মনে হচ্ছে এত পরিশ্রম অন্য কোনও সিনেমার জন্য করতে হয়নি অভিনেতাকে৷ সুপারস্টার সালমান খান সাক্ষাতকারে জানান, তার আগামী সিনেমা ‘ব্যাটেল অফ গালওয়ান’ তার জীবনের সবচেয়ে বেশি চ্যালেঞ্জিং সিনেমা৷

পরিচালক অপূর্ব লাখিয়া পরিচালিত সালমানের আগামি সিনেমা ‘ব্যাটেল অফ গালওয়ান’ ২০২০ সালে ভারত ও চীনের মধ্যে গালওয়ান উপত্যকার সংঘাতের উপর ভিত্তি করে তৈরি করা৷ এক সপ্তাহ আগে জনসমক্ষে এসেছে সিনেমার পোস্টারের ঝলক ৷ সম্প্রতি এই সিনেমা নিয়ে পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, “এই সিনেমায় শারীরিকভাবে ভীষণ পরিশ্রম করতে হয়েছে ৷ প্রত্যেক বছর, প্রত্যেক মাস, প্রত্যেকটা দিন এটা কঠিন থেকে কঠিনতম হয়ে উঠছে ৷”

তিনি আরও জানান, “আমাকে এখন ট্রেনিংয়ে আরও বেশি সময় দিতে হয় ৷ আগে আমি সিনেমার আগে এক-দু সপ্তাহ নিজেকে ট্রেন করতাম ৷ কিন্তু এখন এই সিনেমার জন্য আমাকে দৌড়ানো থেকে শুরু করে কিকিং, পাঞ্চিং এই সবকিছু আরও বেশি সময় দিতে হচ্ছে ৷ সিকন্দর সিনেমায় অ্যাকশন ছিল একরকম ৷ তার চরিত্র ছিল একরকম ৷ কিন্তু এই সিনেমা করার ক্ষেত্রে বুঝেছি এটা ফিজিক্যালি আলাদা ৷ পাশাপাশি লাদাখে শুটিং, ঠান্ডা আবহাওয়া, জলে শুটিং আলাদা করে আরও বেশি চ্যালেঞ্জ তৈরি করেছে ৷”

প্রথমে এই ছবি নিয়ে তিনি বেশ উত্তেজিত ছিলেন। কিন্তু এখন অভিনেতা জানান, “আমি যখন এই সিনেমা সাইন করি তখন মনে হয়েছিল, এটা দুর্দান্ত একটা বিষয় হতে চলেছে ৷ কিন্তু এখন বুঝতে পারছি এই সিনেমা করা ভীষণ ভীষণ ডিফিকাল্ট বা কঠিন ৷ আমি ২০ দিন লাদাখে ছিলাম ৷ তারমধ্যে সাত থেকে আটদিন কনকনে ঠাণ্ডা জলে শুটিং করেছি ৷ আমরা এই মাসে শুটিং করব আবার ৷”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.