কলকাতারাজনীতিরাজ্য

২১ জুলাই কর্মসূচিতে হাইকোর্টের শর্ত ‘অবাস্তব’, মন্তব্য স্পিকারের

নিজস্ব সংবাদদাতা | কলকাতা: ২১ জুলাই শহিদ দিবস উপলক্ষে তৃণমূল কংগ্রেসের কর্মসূচিকে ঘিরে কলকাতা হাইকোর্টের নির্দেশ নিয়ে বিতর্ক। শুক্রবার বারুইপুরের ‘ধর্মতলা চলো’ মিছিলে অংশ নিয়ে বিধানসভার অধ্যক্ষ তথা তৃণমূল বিধায়ক বিমান বন্দ্যোপাধ্যায় হাইকোর্টের নির্দেশকে “অবাস্তব” বলে মন্তব্য করেন।

হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষের সিঙ্গল বেঞ্চ এদিন স্পষ্টভাবে জানায়, শহরে যানজট এড়াতে ২১ জুলাইয়ের মিছিল সকাল ৮টার আগে শেষ করতে হবে। বিশেষভাবে বলা হয়, সকাল ৯টা থেকে ১১টার মধ্যে কলকাতা হাইকোর্ট চত্বর-সহ মধ্য কলকাতার পাঁচ কিলোমিটারের মধ্যে যেন যানজট না হয়, তার জন্য দায়িত্বপ্রাপ্ত থাকবেন কলকাতার পুলিশ কমিশনার। সকাল ১১টার পরে ফের মিছিল বের করা যেতে পারে বলেও জানায় আদালত।

এই নির্দেশ প্রসঙ্গে প্রশ্ন করা হলে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় বলেন, “হাইকোর্ট কী বলেছে, সেটা আমি জানি না। তবে যদি কোনও অবাস্তব নির্দেশ দেওয়া হয়, সেটা মানা যায় না। আদালতের রায়ের সমালোচনা করা উচিত নয়, তবে তা কনফর্ম করা আমাদের দায়িত্ব নয়। আমাদের আইনজীবীরা ইতিমধ্যেই ডিভিশন বেঞ্চে বিষয়টি নিয়ে কথা বলছেন।”

তিনি আরও বলেন, “২১ জুলাই তৃণমূলের আবেগের সঙ্গে জড়িয়ে থাকা দিন। শহিদ দিবসে শহরের মানুষ শান্তিপূর্ণভাবে কর্মসূচিতে অংশ নেবেন। আইন মেনেই আমরা এগোব।”

প্রসঙ্গত, প্রতিবছর ২১ জুলাই ধর্মতলায় তৃণমূল কংগ্রেসের বিশাল জমায়েত হয়। ফলে শহরের কেন্দ্রস্থলে যানজটের আশঙ্কা থেকেই আদালতের এই হস্তক্ষেপ বলে মত আইনজীবী মহলের একাংশের। যদিও এই নির্দেশ মানা কতটা বাস্তবসম্মত—তা নিয়ে উঠছে প্রশ্ন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.