খেলাধুলা

বিসিসিআইয়ের পাশে আরও তিন দেশ, সংকটের মুখে এশিয়া কাপ

আন্তর্জাতিক কূটনীতির উত্তাপ এবার ছড়িয়ে পড়ল ক্রিকেট মাঠের বাইরেও। এশিয়া কাপকে ঘিরে চূড়ান্ত অনিশ্চয়তায় ভারত-পাক সম্পর্ক। ঢাকায় বৈঠকে বসতে চান না বিসিসিআই কর্তারা। শুধু তাই নয়, ভারত পাশে টেনে নিয়েছে আরও তিন দেশ— শ্রীলঙ্কা, আফগানিস্তান ও ওমান। ফলে গোটা টুর্নামেন্টই পড়েছে নতুন জটিলতার মুখে।

পাকিস্তান ক্রিকেট বোর্ডের সভাপতি ও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রধান মহসিন নকভি ঢাকায় সদস্যদের নিয়ে বৈঠক করতে চাইলেও ভারত তাতে এককথায় না বলে দিয়েছে। বিসিসিআইয়ের দাবি, বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি এখন অনিশ্চিত, ফলে সেখানে কোনও ধরনের অংশগ্রহণ সম্ভব নয়। তারা সাফ জানিয়েছে, ঢাকার পরিবর্তে অন্য নিরপেক্ষ স্থানে (পাকিস্তান বাদে) হলে তবেই আলোচনা সম্ভব।

এই অবস্থানে ভারতের পাশে এসে দাঁড়িয়েছে আরও তিন সদস্য দেশ— শ্রীলঙ্কা, আফগানিস্তান ও ওমান। বিসিসিআই যদি বৈঠকে যোগ না দেয়, তবে তারাও ঢাকায় যাবে না বলে জানিয়ে দিয়েছে এসিসিকে। যদিও এখনও কোনও পক্ষই এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি।

২০২৫ সালের এশিয়া কাপ আয়োজনের দায়িত্ব ভারতের থাকলেও পহেলগাঁও জঙ্গি হামলা ও সাম্প্রতিক সংঘর্ষের জেরে তা নিয়ে উঠেছে প্রশ্ন। পাকিস্তানও আগেই জানিয়েছে, ভারতের মাটিতে তারা খেলবে না। এই অবস্থায় নিরপেক্ষ ভেন্যুই একমাত্র সমাধান হতে পারে বলে মত বিশ্লেষকদের। তবে আপাতত, রাজনৈতিক বাস্তবতায় ক্রিকেট কূটনীতি বেশ স্পষ্ট।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.