রাস্তার পাশের একটি ধাবায় রান্না করে , মাসিক বেতন পান ১০ হাজার টাকা । অথচ সেই রাঁধুনির ব্যাংক অ্যাকাউন্ট থেকেই হয়েছে ৪০ কোটি টাকার লেনদেন ! কিন্তু আয়কর দফতরের নোটিশে মাথায় পড়েছে হাত ।
মধ্যপ্রদেশের ভিন্ড জেলার বাসিন্দা রবীন্দ্র সিংহ চৌহান । গ্বালিয়রের একটি টোল প্লাজার কাছে , ২০১৭ সাল নাগাদ কাজ করতেন । সেই সময় , রবীন্দ্রের আলাপ হয় , শশীভূষণ রাই নামক এক ব্যক্তির সাথে । রবীন্দ্র নামক ওই ব্যক্তির দাবী , ২০১৯ সালের শশীভূষনের সঙ্গেই দিল্লি গিয়েছিলেন তিনি । শশী নাকি , তাঁকে ভুল বুঝিয়েই একটি ব্যাংক অ্যাকাউন্ট খোলে রবীন্দ্রর নামে । পরে দিল্লি থেকে গ্বালিয়রে ফিরে আসেন রবীন্দ্র । কিন্তু তার আর সেই ব্যাংক অ্যাকাউন্টের কথা মাথায় থাকে না ।
গ্বালিয়রে ফিরে আবার পুনেতে কাজের জন্য জন রবীন্দ্র সিংহ চৌহান । চলতি বছরেরই জুলাই মাসে , মধ্যপ্রদেশের বাড়ি থেকে একটি ফোন যায় রবীন্দ্রর কাছে । আর সেই ফোনেই রীতিমত মাথায় হাত পড়েছে তার । ফোন কলে জানানো হয় , আয়কর দফতরের থেকে একটি নোটিশ এসেছে তার নামে । যে নোটিশে বলা হয়েছে তার ব্যাংক অ্যাকাউন্ট থেকে হয়েছে ৪০ কোটি ১৮ লক্ষ টাকার লেনদেন ।
জানা গিয়েছে , এই বিষয়ে ইতিমধ্যেই আইনজীবীর সঙ্গেও যোগাযোগ করেছেন রবীন্দ্র। এমনকি তিনি দাবি করেছেন দিল্লিতে ওই ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলানোর সময়ই প্রতারণা করা হয় তার সঙ্গে। স্থানীয় থানায়ও রবীন্দ্র এবিষয়ে অভিযোগ দায়ের করেছেন বলে খবর ।







