বাণী, আদি, ন্যায়না, অভি — চার বন্ধু বেরিয়ে পড়েছিল পাহাড়ের উদ্দেশ্যে। তারপর থেকেই জীবনের চড়াই উতরাই পেরিয়ে কেউ এগিয়ে গেছিল নিজের ক্যারিয়ার নিয়ে, আর কেউ তার বন্ধুদের আরো কাছে ফিরে নিয়েছিল। আজও সিনেমা প্রেমীদের মুগ্ধ করে ‘ইয়ে জাওডয়ানি হ্যা দিওয়ানি’। সেই কাহিনী আবারো ফিরবে বড় পর্দায় এমনটাই শোনা যায়।
এমনটাই ইঙ্গিত দিলেন রণবীর কাপুর। নিজের অনুরাগীদের সঙ্গে ভার্চুয়াল চ্যাট করার সময় ১০ বছর আগে মুক্তি পাওয়া ‘ইয়ে জাওয়ানি হ্যায় দিওয়ানি’ সিনেমার সিকুয়েলে র পক্ষে মত দেন রণবীর কাপুর।
অভিনেতা জানান ১০ বছর পরের গল্প দেখানো যেতে পারে তখন বাণী নেয়না আদি অভি কি করছে তা নিয়ে বেশ কৌতূহলে ফ্যানরা।তবে এর আগে যখন ছবির সিক্যুয়াল নিয়ে কথা হয় তখন অভিনেতা জানান যে পরিচালক অয়ন মুখোপাধ্যায় ব্রহ্মাস্ত্র নিয়ে ব্যস্ত। আবার এই বিষয়ে কথা উঠায় আশার আলো দেখছেন অনুরাগীরা।







