দেশ

রাজধনিতে উৎসবের মরশুমে মাইক চালানো নিয়ে নয়া নির্দেশিকা দিল্লির মুখ্যমন্ত্রীর

ভারতের রাজধানী দিল্লিতে কড়া নিয়ম রয়েছে সাধারণ দিনে রাত ১০টা থেকে সকাল ৬টা পর্যন্ত লাউডস্পিকারের ব্যবহার করা যাবে না। তবে উৎসবের মধ্যে এই ধরনের নিয়ম মানুষের আনন্দে কিছুটা ব্যাঘাত ঘটায়। তবে গত বছর তৎকালীন সরকার এই নিয়মে ছাড় দিয়েছিল। এমনকি এবারেও একই ধারা অব্যাহত রইলো। উৎসবের সময় মাইক চালানো নিয়ে নতুন করে নির্দেশিকা জারি করল দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা।

গোটা ভারতবর্ষ মেতে উঠতে চলেছে দুর্গাপুজো ও নভরাত্রীর আনন্দে। এই ধরনের উৎসবে লাউডস্পিকারের ব্যবহার হবে এটাই খুব স্বাভাবিক। এমনকি এই উৎসবের রীতি নিয়ম রাত ১০টার মধ্যে শেষ করা সম্ভব নয়। যার জন্য গত বছর দিল্লির তৎকালীন আপ সরকার এই সাউন্ড বক্স বাজানো নিয়ে ছাড় দিয়েছিল। তবে সবার প্রশ্ন ছিল এবারের নবনির্বাচিত সরকার এই ছার দেবে কি না? সেরকমই এবার এই মাইক বাজানো নিয়ে বড় পদক্ষেপ নিলেন দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা। তিনি এই উৎসবের আবহাওয়ায় রাতে সাউন্ড বক্স বাজানো নিয়ে নয়া নির্দেশিকা জারি করলেন।দিল্লির মুখ্যমন্ত্রীর জারি করা নির্দেশিকা অনুযায়ী ২২ শে সেপ্টেম্বর থেকে ৩রা অক্টোবর পর্যন্ত ভাবে রাত ১০টার পরেও মাইক বা মিউজিক সিস্টেম ব্যবহারের নিষেধাজ্ঞা তুলে নেওয়া হলো। উৎসবের এই কয়েকটা দিন রাতেরবেলা চলতে পারবে। এই আনন্দ উৎসবের মরশুমে নয়া নিয়ম হাসি ফুটিয়েছে আমজনতার মুখে।

এপ্রসঙ্গে দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা জানিয়েছেন, ‘আমি সবসময় লক্ষ্য করেছি আমাদের হিন্দু ধর্মের উৎসবগুলিতে অসুবিধা তৈরি হয়, কারণ রামলীলা বা দুর্গাপুজো রাত ১০টার মধ্যেই শেষ করা যায় না। যখন গুজরাটে ডাণ্ডিয়া সারারাত চলতে পারে, অন্য রাজ্যেও অনুষ্ঠান রাতভর হয়, তাহলে দিল্লির মানুষদের জন্য তা কেন হবে না? এবার আমরা সব রামলীলা, দুর্গাপুজো এবং সাংস্কৃতিক-ধর্মীয় উৎসবে রাত ১২টা পর্যন্ত মাইক এবং পাবলিক অ্যাড্রেস চালানোর অনুমতি দিয়েছি। রামরাজ্য যেন আসে দিল্লিতে, সেইজন্য আমাদের সকলকেই কিছুটা কাজ করতে হবে’।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.