আজ শিলিগুড়ির ফুলবাড়ি সীমান্ত থেকে তিরিশটি গরু উদ্বার করল বিএসএফ। উদ্বার হওয়া গরুগুলি ভূটান বর্ডার দিয়ে বাংলাদেশে পাচার হচ্ছিল বলে খবর। শিলিগুড়ি থেকে বি এস এফের দুটি গাড়ি প্রায় ছুটে গিয়ে ওই পাচারকারীদের গ্রেপ্তার করে। তাদের কাছ থেকে বেশকিছু ভূটানি মুদ্রা পাওয়া গেছে।
জেরায় তারা জানিয়েছে এর আগেও দুবার তারা এই সীমান্ত দিয়ে গরু পাচার করেছিল। আজকে তাদের সাথে স্থানীয় আরো দুজনকে আটক করেছে বিএস এফ। শিলিগুড়ি এবং ভূটান সীমান্ত দিয়ে এর আগেও অভিযোগ এসেছে গরু পাচারের। পুলিশের হাতে ধরাও পড়েছে তারা। এবারে সকাল বেলাতেই আটক করল বিএস এফ। তাদের সাথে আরো বেশ কজন ভূটানী যুবক জড়িত আছে বলে জেরায় জানিয়েছে তারা।







