জেলা

বাড়ি করতে গিয়ে মৃত্যু! ব্যান্ডেলে তৃণমূল নেতার বিরুদ্ধে তোলা চাওয়ার অভিযোগে তোলপাড়

বাড়ি নির্মাণের জন্য তোলা না দেওয়ায় চরম পরিণতি! হুগলির ব্যান্ডেলে বাড়ি তৈরির অনুমতির নামে ১ লক্ষ টাকা তোলা চাওয়া ও হুমকির অভিযোগ উঠল এক তৃণমূল পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে। অভিযোগ, ওই হুমকির জেরে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে এক ৬০ বছর বয়সের বৃদ্ধের। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এলাকায়।

অভিযোগ, স্থানীয় পঞ্চায়েত সদস্য তথা তৃণমূল নেতা দীনেশ যাদব ১ লক্ষ টাকা তোলা চান মহম্মদ ফকির নামে এক তৃণমূল কর্মীর থেকে। সেই তৃণমূল পরিবারের দাবি, টাকা দিতে অস্বীকার করায় গত ১২ই জুলাই সন্ধ্যায় দীনেশ যাদব তাঁর দলবল নিয়ে তাঁদের বাড়িতে চড়াও হন। তারপরই অতিরিক্ত উত্তেজনায় হৃদরোগে আক্রান্ত হন তিনি। তাঁকে ভর্তি করা হয় চুঁচুড়ার ইমামবাড়া জেলা হাসপাতালে। এবার তার পুত্র মহম্মদ আমান অভিযোগ তোলেন, বাবার অসুস্থতার পরেও হুমকি থেমে থাকেনি। এমনকি বৃহস্পতিবার রাতে নির্মীয়মাণ বাড়ির একাংশও ভেঙে দেওয়া হয় বলে অভিযোগ। শুক্রবার সকালে হাসপাতালে মৃত্যু হয় মহম্মদ ফকিরের। অন্যদিকে, সমস্ত অভিযোগ অস্বীকার তৃণমূল নেতা দীনেশ যাদব।

বৃদ্ধের মৃত্যু খবরে এলাকায় তৈরি হয়েছে চাপা উত্তেজনা। যদিও প্রশাসনের তরফে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। প্রশ্ন উঠছে, কোনও তৃণমূল কর্মীর পরিবারের সঙ্গেই যদি এমন ব্যবহার হয়, তাহলে সাধারণ মানুষ কতটা সঙ্কটে রয়েছে? তদন্তের দাবি তুলেছেন ফকিরের পরিবার ও প্রতিবেশীরা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.