বিনোদন

MCU-তে পেড্রো প্যাসকেলের অভিষেক, নেতা হওয়ার গুঞ্জনে জল ঢাললেন অভিনেতা নিজেই!

হলিউডের জনপ্রিয় অভিনেতা পেড্রো প্যাসকেল এবার মার্ভেল দুনিয়ায় পা রাখলেন ‘দ্য ফ্যান্টাস্টিক ফোর: ফার্স্ট স্টেপস’ ছবির মাধ্যমে। প্রথম ছবিতেই তিনি হয়ে উঠেছেন আলোচনার কেন্দ্রবিন্দু কারণ তিনি অভিনয় করেছেন রিড রিচার্ডস, অর্থাৎ মিস্টার ফ্যান্টাস্টিক চরিত্রে। আর এখান থেকেই শুরু নানা জল্পনা অনেকেই বলছেন, তিনি হবেন নতুন অ্যাভেঞ্জার্সদের অধিনায়ক!

কিন্তু এই গুঞ্জনে একেবারেই সায় নেই পেড্রোর। এক সাক্ষাৎকারে তিনি সাফ জানিয়ে দেন,
“আমি নিজেই জানতাম না যে আমাকে নাকি অ্যাভেঞ্জার্সদের লিডার বানানো হচ্ছে!”

তাঁর বক্তব্য অনুযায়ী, পরিচালক ম্যাট শ্যাকম্যানের একটি মন্তব্য থেকেই নাকি এই ভ্রান্ত ধারণার জন্ম। সেই মন্তব্যে পরিচালক বলেন, রিড রিচার্ডস এক সময় একজন বিজ্ঞানী, পরে স্বামী, বাবা এবং এরপর অ্যাভেঞ্জার্সদের নেতা হয়ে ওঠেন। এই বক্তব্যে সিনেমার চিত্রনাট্যের নয়, বরং কমিক্সে চরিত্রের অগ্রগতির কথাই বোঝানো হয়েছিল, বলে মত প্যাসকেলের। তাঁর কথায়,
“আমি কোনও গোপন তথ্য লুকোচ্ছি না। সত্যিই জানি না এমন কিছু হচ্ছে কি না। দর্শকরা হয়তো মন্তব্যটি ভুলভাবে বুঝেছেন।”

তবে এসব বিভ্রান্তির মাঝেও উত্তেজনা ধরে রাখা মুশকিল। কারণ ২০২৬ সালের ডিসেম্বরে মুক্তি পেতে চলেছে ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’। এই ছবিতে পেড্রোকে আবারও রিড রিচার্ডস হিসেবে দেখা যাবে, তাঁর সঙ্গে থাকবেন– ভেনেসা কার্বি,জোসেফ কুইন,এবন মস-বাচরাক। এই দল এবার অ্যাভেঞ্জার্স ইউনিভার্সের বাকি চরিত্রদের সঙ্গে মিলিত হয়ে লড়াই করবে এক ভয়ঙ্কর শক্তির বিরুদ্ধে।

আর বড় চমক? রবার্ট ডাউনি জুনিয়র ফিরছেন মার্ভেল ইউনিভার্সে, তবে এবার নতুন পরিচয়ে। টনি স্টার্ক বা আয়রন ম্যান নয়, বরং তিনি এবার অবতীর্ণ হচ্ছেন মার্ভেলের কুখ্যাত ভিলেন ডঃ ভিক্টর ভন ডুম চরিত্রে। সব মিলিয়ে, পেড্রো প্যাসকেলের চরিত্র ঘিরে যতই গুঞ্জন ছড়াক না কেন, তাঁর কথায় বিষয়টি এখনও “অনিশ্চিত”। আর মার্ভেল তো চমক দিতেই ভালোবাসে!

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.