বিনোদন

অবশেষে বড় পর্দায় আসতে চলেছে জয়া হাসান অভিনীত ‘ওসিডি’, প্রকাশ্যে সিনেমার ট্রেলার

বহু দিন পর আবার ভিন্ন ধরনের একটি চরিত্রে বড়পর্যায় ধরা দিলেন জয়া হাসান। বহু জটিলতার পরে অবশেষে আগামী মাসে পর্দা কাঁপাবে জনপ্রিয় অভিনেত্রী সিনেমা জয়া হাসান। এবার প্রকাশ্যে এলো সেই সিনেমার ট্রেলার। সেখানেই দেখা গেল এই সিনেমার গল্পের চমক। যা সামনে আসার পর থেকেই দর্শকমহলে তৈরি হয়েছে কৌতূহল।

অনেক সময় শৈশবে ঘটে যাওয়া কালো অতীতের রেশ যেন সারা জীবনেও কাটেনা। পরবর্তীতে যৌবনেও তার প্রভাব থাকে বিস্তর। এমনকি সেই প্রবণতা একটা সময়ের পর মানসিক রোগে পরিণত হতে দেখা যায়। এবার সেরকমই একটি গল্প জীবন্ত হয়ে উঠলো বড় পর্দায়। এবার সেরকমই একটি গল্প নিয়ে আসতে চলেছে ‘ওসিডি’ সিনেমা। যার অর্থ হিসেবে জানা গেছে অফসেসিভ কম্পালশন ডিজঅর্ডার। এই সিনেমার গল্পে গড়ে উঠেছে হাড় হিম করা এক্কেবারে থ্রিলার ঘরানায়। সেখানেই গল্পে থাকছে শৈশবে ঘটে যাওয়া ঘটনার প্রতিশোধের আগুন কিভাবে জ্বলে রয়েছে যৌবনেও। এই প্রেক্ষাপটেই তৈরি হয়েছে এই সিনেমার গল্প।

এই ওসিডি সিনেমায় প্রধান চরিত্র হিসেবে রয়েছে শ্বেতা। যেখানে অভিনয় করেছেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া হাসান। এই গুরুত্বপূর্ণ চরিত্রে বেশ নজর কেড়েছেন নায়িকা। এছাড়াও এই সিনেমায় গুরুত্বপূর্ণ ভূমিকায় ধরা দিয়েছেন কনীনিকা বন্দ্যোপাধ্যায়, কৌশিক সেন, অনুসূয়া মজুমদার ও আর্শিয়া জয়া সহ একাধিক কলাকুশলীকে। এমনকি এই সিনেমার মাধ্যমে বড় পর্দায় হাতেখড়ি হলো ভুতু খ্যাত আর্শিয়া জয়ার। এরই মধ্যে সমাজ মাধ্যমের চমক দিল এই সিনেমার ট্রেলার। এই ওসিডি সিনেমা বিভিন্ন প্রেক্ষাগৃহে মুক্তি পাবে আগামী ৬ই ফেব্রুয়ারি। সকলের গল্প জানতে উৎসুক হয়ে অপেক্ষায় দিন গুনছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.