কন্যাশ্রী যুবশ্রী লক্ষ্মীর ভান্ডার সহ একাধিক মানবদরদী প্রকল্প চালুর পর আগামী ২০২৬ এর বিধানসভা ভোটকে লক্ষ্য রেখে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত কয়েকদিন আগে ঘোষণা করেছেন আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্প যেখানে মানুষ সহজেই তার সমস্যা সমাধান করতে পারবে। প্রতিটি শিবিরে উপস্থিত থাকবেন প্রশাসনিক অধিকর্তারা।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষিত নয়া কর্মসূচিকে সফল করতে পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা ব্লকে প্রস্তুতি বৈঠক করলেন, পিংলা পঞ্চায়েত সমিতির বন ও ভূমি কর্মাধ্যক্ষ সেক রফিজুল ইসলাম।
তিনি বলেন, মানব দরদি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একাধিক প্রকল্প আজ বিশ্ব সমাদৃত। আমাদের পাড়া, আমাদের সমাধান প্রকল্পের মাধ্যমে উপকৃত হবেন প্রান্তিক এলাকার মানুষজন। তার সফল রুপায়ন করতে মুখ্যমন্ত্রীর আদর্শে আমরা বদ্ধপরিকর।







