নিজস্ব সংবাদদাতা : আগামী ১৭ মে নিয়োগের দাবিতে কালীঘাট পর্যন্ত মিছিল করার অনুমতি চেয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ গ্ৰুপ ডি চাকরিপ্রার্থীরা। আজ বৃহস্পতিবার তাঁরা এই মিছিল করার অনুমতি চেয়ে উচ্চ আদালতের দ্বারস্থ হন। হাই কোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা এই মামলা দায়েরের অনুমতি দিয়েছেন । সেই মামলার শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে আগামী সোমবার ।
উল্লেখ্য , গ্ৰুপ-ডি চাকরিপ্রার্থীরা নিয়োগের দাবিতে আগামী ১৭ মে মিছিল করতে চেয়ে পুলিশের দ্বারস্থ হয়েছিলেন । তাঁদের বক্তব্য ছিল , তাঁরা শহিদ মিনার চত্বর থেকে শুরু করে কালীঘাট পর্যন্ত মিছিল করে যেতে চান । কিন্তু পুলিশ সেই মিছিলের অনুমতি দেয়নি । কারণ পুলিশের তরফ থেকে কিছু বিষয়ে উপর আপত্তি জানিয়েছিল ।
কিন্তু তাঁরাও (গ্ৰুপ-ডি চাকরিপ্রার্থীরা) তো নাছোড় বাঁধা।
বৃহস্পতিবার তাঁরা এই মিছিল করার অনুমতি চেয়ে হাই কোর্টের দ্বারস্থ হন । যদিও বিচারপতি মান্থা মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন চাকরিপ্রার্থীদের ।







