জেলা

এনজেপী ষ্টেশনের সামনে জুয়া খেলবার অপরাধে চারজনকে গ্রেপ্তার করল পুলিশ

আজ সকালে এনজেপী ষ্টেশনের সামনে জুয়া খেলবর সময় ওই চারজনকে আটক করে পুলিশ। এর সাথে দামী বেশ কয়েকটি মোবাইল উদ্বার করেছে তারা। এনজেপী ষ্টেশনের সামনে রোজই চলছে জুয়া। যাত্রীদের মধ্যে অনেকেই প্রতিবাদ করলেও ভয়ে সামনে কিছু বলেন না তারা। তবে কয়েকদিন ধরে অত্যধিক পরিমানে চলছিল জুয়া এবং মদের আসর। অতিরিক্ত পরিমানে চলতে থাকা এই জুয়ার কারনে অনেকে এতদিন কিছু মুখে না বললেও গতকাল তারা জি আর পিতে অভিযোগ জানান। আজ সকলে যখন জুয়া খেলা চলছিল তখনই পুলিশের এক বাহিনী এসে ওই কজনকে গ্রেপ্তার করে। তাদের আজ শিলিগুড়ি আদালতে নিয়ে যাওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। যাত্রীরা অভিযোগ জানান রাতে তো বটেই দিনেও চলে নেশার আসর। তবে কেউ কিছু বলতে পারেন নি।তাদের আরো অভিযোগ যদি শক্ত থাকত প্রশাসন তবে এই নেশাখোরদের আড্ডা এতটা বেড়ে যেতো না।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.