জেলা

ময়নায় ২৫মুখ ৫০ হাতের কালী মূর্তি দেখতে ভীড় দর্শনার্থীদের

সব্যসাচী গুছাইত, নিজস্ব সংবাদদাতা

পূর্ব মেদিনীপুর জেলার ময়নার আনন্দপুর হিডেন ট্যালেন্ট ক্লাব প্রতি বছর কালীপূজায় নতুন নতুন চমক দেয় এলাকাবাসীকে। এবছর তাদের এই কালী মায়ের আরাধনা ২৮ বছরে পদার্পন করল। বর্তমান বছরে ২৫টি মুখ ও ৫০টি হাত বিশিষ্ট কালী প্রতিমা তৈরী করে তাক লাগিয়েছে এলাকাবাসীকে।
প্রতিমার এই থিমের মাধ্যমে ক্লাব উদ্যোক্তারা বোঝাতে চেয়েছে যেই কালী, সেই দূর্গা।
গতকাল থেকে এই মূর্তি দেখতে ভীড় করেছেন হাজার হাজার দর্শনার্থী। পূজো উদ্যোক্তাদের মধ্যে অন্যতম উত্তম লিজকা জানান ময়নার আনন্দপুর হিডেন ট্যালেন্ট ক্লাব প্রতি বছর পূজোয় চমক রাখে, এবছর তার ব্যাতিক্রম ঘটনি। পূজোকে সামনে রেখে আমরা মানবসেবায় জোর দেই। কারন জীব সেবাই পরম ধর্ম।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.