দেশ

বিরাট সাফল্য, পহেলগাঁও হামলায় যুক্ত ৩ জঙ্গি শেষ শ্রীনগরে

পহেলগাঁও হামলায় যুক্ত ৩ জঙ্গি শেষ শ্রীনগরে ! বিরাট সাফল্য ‘ অপারেশন মহাদেবে ‘ । এই অপারেশনে যে ৩ জন জঙ্গিকে নিকেশ করা হয়েছে , অনুমান করা হচ্ছে , তারা পহেলগাঁও এর জঙ্গি হামলার সাথে যুক্ত ছিলেন । সেনা – সিআরপিএফ এবং পুলিশের যৌথ অভিযানে এসেছে এই সাফল্য ।

শ্রীনগরের কাছে লিডবাসে এনকাউন্টার শুরু হয় সকাল ১১ টা নাগাদ । কয়েকজন বিদেশি জঙ্গি ওই এলাকায় লুকিয়ে আছে বলে গোপন সূত্রে খবর পান জঙ্গিরা । সেই গোপন সূত্রের ভিত্তিতেই অভিযান শুরু হয় মাউন্ট মহাদেবের পাদদেশের উপত্যকায় । প্রায় ৪ ঘন্টা ধরে চলে গুলির লড়াই । নিকেশ করা হয় ৩ জঙ্গিকে । সূত্রের খবর , এই ঘটনায় শেষ হয়েছে পহেলগাঁও মাস্টারমাইন্ড সুলেমানও । নিকেশ করা জঙ্গিদের কাছ থেকে , বিপুল পরিমাণ অস্ত্রও উদ্ধার করা হয়েছে। পাওয়া গিয়েছে একটি কমিউনিকেশন ডিভাইসও ।

জানা গিয়েছে, ভারতীয় সেনার নজরে , ২ দিন আগেই , বেশ কিছু সন্দেহজনক যোগাযোগের বিষয় সামনে এসেছিল। তারপর সোমবার , ভারতীয় সেনা – সিআরপিএফ ও পুলিশ যৌথ অভিযানে নামে । স্থানীয় বাসিন্দারাও সেনাকে জঙ্গিদের অবস্থান খুঁজে পেতে সাহায্য করেন বলে জানা গিয়েছে ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.