ক্রাইমদেশ

ভয়ানক ঘটনা: মেয়েকে ৪ লাখ টাকায় বিক্রি করল মা!

চার লাখ টাকার বিনিময়ে নিজের মেয়েকেই বিক্রি করেছিলেন মা। এমন ভয়ানক ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের চিলুয়াতাল থানার অন্তর্গত মহেশরা এলাকার। পুলিশের কাছে এসে মায়ের কুকথা স্বীকার করেন ১৮ বছরের মেয়েটি। মেয়েটি জানায় হরিয়ানার এক ব্যক্তির কাছে চার লক্ষ টাকার বিনিময়ে তাকে বিক্রি করে দিয়েছিল তার মা। সেই ব্যক্তির কাছ থেকে কোনক্রমে পালিয়ে এসেছে সে।

পুলিশ সূত্রে জানা গেছে, ঐদিন হঠাৎ করে থানায় ছুটে আসে ১৮ বছর বয়সী এক যুবতী। সেখানে এসে পুলিশের সামনে সে বলে,’ কিছুমাস আগে হরিয়ানার এক ব্যাক্তির কাছে আমার মা আমাকে ৪ লক্ষ টাকার বিনিময় বিক্রি করেছিল। ওই লোকটি আমাকে অত্যাচার করত, নির্যাতন করত কয়েকবার আমাকে দিয়ে অবৈধ কাজও করিয়েছে। এদিন সুযোগ পেয়ে আমি কোনক্রমে পালিয়ে এসেছি।’ ওই মেয়েটির বাড়ি চিলুয়াতাল থানার অন্তর্গত মহেশরা এলাকার বাসিন্দা।

ইতিমধ্যে এই বিষয়ের তদন্ত শুরু করেছে গোরক্ষপুর থানার পুলিশ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.