জলপাইগুড়ি, সায়ন সেন:এবার চোর পুলিশের ঘরেই চুরি করল? বিভিন্ন সময় চুরির অভিযোগ উঠে আসছিল শহর জলপাইগুড়িতে। এবার জলপাইগুড়ি আদরপাড়া এলাকায় পুলিশের বাড়িতে চুরি হওয়ার ঘটনা ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। ঘটনা তদন্তে কোতোয়ালী থানা পুলিশ।
পুজোর আগেই চুরি পুলিশ কর্মীর বাড়িতে। ।এবার পুলিশ কর্মীর বাড়িতে চুরি হবার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে আদরপাড়া জুড়ে।জানা গেছে উজ্জ্বল বক্সী যিনি পুলিশে চাকরি করেন বাইরে। বুধবার রাতে উপর তলায় কেউ ছিল না।নিচেই থেকে ছিল ।তাই সেই সুযোগে উপর তলার থেকে রান্না ঘরের দরজা খুলে বাড়ির যাবতীয় জিনিস পত্র তসনজ করে ।বেশ কিছু গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে যায় চোরের দল।তবে আপাতত কি চুরি গেছে তা তিনি এখন বুঝতে পারছেননা। বাড়ির মালিক বলেন কি কি চুরি গেছে তা পরে বুঝতে পারবো।পুরো ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এলাকার বাসিন্দারা বলছেন পুলিশ কর্মীর বাড়িতে চুরি ।তাহলে আমরা কিভাবে নিরাপত্তা নিয়ে থাকবো।







