বিদেশ

পাকিস্তানকে সন্ত্রাসবাদ দমনের পরামর্শ আমেরিকার

ভারতের দেখাদেখি পাকিস্তানও নিজেদের প্রতিনিধি দল পাঠিয়েছে বিভিন্ন দেশে । তেমনই পাকিস্থানের প্রতিনিধি দল আমেরিকায় গেলে , তাদের আগে ভাগেই সতর্ক করে দিলো আমেরিকা ! সন্ত্রাসবাদ দমনের পরামর্শ দিয়েছে আমেরিকা । মার্কিন কংগ্রেসের সদস্য ব্র্যাড শেরম্যান এই পরামর্শ দিয়েছেন ভারতের প্রতিবেশী রাষ্ট্রকে । আমেরিকার তরফে পাকিস্তানে সক্রিয় সন্ত্রাসবাদী সংগঠন জইশ-ই-মহম্মদের বিরুদ্ধে পদক্ষেপ নিতে বলা হয়েছে । পাশাপাশি এই সংগঠনকে পাকিস্তানকে সরিয়ে ফেলার পরামর্শও দেওয়া হয়েছে ।

মার্কিন কংগ্রেসের সদস্য ব্র্যাড শেরম্যান , নিজের সমাজ মাধ্যমে লিখেছেন , ‘‘বিলাবল ভুট্টো, পাক রাষ্ট্রদূত এবং অন্য নেতাদের সঙ্গে দেখা হল। গত মাসের ভারত-পাক সংঘাত, পাকিস্তানের গণতান্ত্রিক পরিস্থিতি, সন্ত্রাসবাদ দমন নিয়ে আমাদের আলোচনা হয়েছে। পাকিস্তানি প্রতিনিধিদের সঙ্গে আলোচনার সময়ে আমি সন্ত্রাসবাদ দমনে, বিশেষত জইশ-ই-মহম্মদকে দমনে জোর দিয়েছি। ওই গোষ্ঠীই ২০০২ সালে আমাদের ড্যানিয়েল পার্লকে হত্যা করেছিল। পার্লের পরিবার এখনও আমার জেলাতেই থাকে। এই জঘন্য গোষ্ঠীকে সরাতে এবং অঞ্চলে সন্ত্রাসবাদের মোকাবিলা করতে পাকিস্তানের যা করণীয়, তা করা উচিত।’’

পাশাপাশি শেরম্যান আরো লেখেন , ‘‘পাকিস্তানে ধর্মীয় সংখ্যালঘুদের সুরক্ষার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেখানে বসবাসকারী হিন্দু, খ্রিস্টান এবং অহমদিয়া মুসলিমরা যেন নিজেদের ধর্মাচরণের সুযোগ পান। গণতান্ত্রিক ব্যবস্থায় যোগ দেওয়ার সুযোগ পান নির্দ্বিধায়।’’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.