রাজকুমার রাও অভিনীত ‘সাদী মে আনা জরুর’ সিনেমাটি বড় পর্দায় বেশ প্রশংসিত হয়েছিল দর্শক মহলে। জি সিনেমার গল্প তৈরি হয়েছিল বিয়ের দিনের বিভিন্ন কান্ড নিয়ে। এবার ফের বিয়ের গল্প নিয়ে বড় পর্দা কাপাতে আসছে রাজকুমার রাও। ইতিমধ্যেই মুক্তি পেল ‘ভুল চুক মাফ’ সিনেমার টিজার।
বর্তমানে বক্স অফিস দাপাচ্ছে ভিকি কৌশল ও রস্মিকা মান্দানা অভিনীত ‘ছাবা’। এর মধ্যেই মুক্তি পেল রোমান্টিক কমেডি ড্রামা ‘ভুল চুক মাফ’ সিনেমার অফিসিয়াল টিজার। সেই সিনেমায় প্রধান চরিত্রে দেখা যাবে রাজকুমার রাও এবং ওয়ামিকা গাব্বি। বারাণসীর প্রেক্ষাপটে তৈরি হয়েছে এই সিনেমার গল্প। দুই প্রেমিক প্রেমিকার বিয়ের দিনকে ঘিরে তৈরি হওয়া সমস্যা সেটাই হবে এই সিনেমার মূল আকর্ষণ।
এই সিনেমার গল্পে দেখা যাবে ৩০ তারিখে দুইবারের সম্মতিতে ঠিক হয়েছিল বিয়ের দিন। সেইমত বিয়ের তোর জন্য শুরু হয়। তবে সব যেন হঠাৎ পাল্টে যায় বিয়ের দিন সকালে। এমনকি দুবার করে গায়ে হলুদ হতেও দেখা যায়। তবে ব্যাপারটা কি হচ্ছে? সেটাই কেউ ধরতে পারছে না। সেটা জানতে হলে এই সিনেমা মুক্তি পাওয়ার পর প্রেখাগৃহে গিয়ে দেখতে হবে পুরো সিনেমাটা। তবে এই রোমান্টিক ড্রামা মানুষের কতটা প্রশংসা কুড়োতে পারে সেটাই এখন দেখার বিষয়।







