কলকাতা

“হাসপাতালের রিপোর্টে সত্য গায়েব! ফুঁসছে তিলোত্তমার পরিবার”

তিলোত্তমার মায়ের চিকিৎসা নিয়ে বেসরকারি হাসপাতালের ভূমিকায় তীব্র প্রশ্ন তুললেন তিলোত্তমার বাবা। গতকালের মেডিক্যাল রিপোর্ট আর আজকের রিপোর্টের মধ্যে ‘আকাশ-পাতাল’ ফারাক—এমনই অভিযোগ তাঁর। নতুন রিপোর্টে দুর্ঘটনার কারণ হিসেবে শুধু বলা হয়েছে ‘একটি র‍্যালি’, কিন্তু পুলিশের লাঠিচার্জ ও মারধরের একটিও শব্দ নেই!

তিলোত্তমার বাবার অভিযোগ—“যখন পুলিশই মায়ের উপর হামলা চালিয়েছে, তখন হাসপাতালের রিপোর্টে সত্যিটা কেন লুকোনো হচ্ছে?” ক্ষোভে তিনি হাসপাতালের দেওয়া রিপোর্ট ফিরিয়ে দিয়েছেন। আজ সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানালেন, ঘটনার সত্যতা ও পুলিশের ভূমিকায় সম্পূর্ণ বিবরণ দিয়ে মেইলে অভিযোগ জানিয়ে এফআইআর করবেন তিনি।

তিলোত্তমার বাবা — “ওরা সত্য লুকোচ্ছে… আমি ন্যায় না পাওয়া পর্যন্ত থামব না।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.