বিদেশ

শারীরিক পরিস্থিতির অবনতি ঘটেছে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার

বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার শারীরিক পরিস্থিতি আরো অবনতি ঘটেছে। এভারকেয়ার হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে তিনি। এমনকি পদ্ম পারের প্রাক্তন প্রধানমন্ত্রীর সামগ্রিক অবস্থা দেখে চিন থেকে আগত ৫ বিশেষজ্ঞরা আশা ছেড়ে দিয়েছে। তবে সরকার বা দলের তরফে এখনো পর্যন্ত স্পষ্ট করা হয়নি খালেদা জিয়ার শারীরিক অবস্থান।

প্রাক্তন প্রধানমন্ত্রীর দ্রুত সুস্থ হয়ে ওঠার জন্য ওপার বাংলার বিএনপি সমর্থকদের প্রার্থনা করছে। এমনকি মিলাদ মাহফিল ও বিশেষ দোয়ার আয়োজন করতে চলেছে তারা। এছাড়াও বেশ কিছু জায়গায় পালন করা হচ্ছে পশুবলির মতো রীতি। পাশাপাশি বিএনপি নেতৃত্বের তরফ থেকে খালেদা জিয়ার শারীরিক পরিস্থিতি নিয়ে গুজবে কান দিতে আবেদন জানানো হয়েছে। অন্যদিকে ব্যক্তিগত চিকিৎসক এজেডএম জাহিদ হোসেন নিশ্চিত করেছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ব্রেন ডেথের খবর এক্কেবারে ভুয়ো।

বিএনপি চেয়ারম্যানের দাবি, চিনের বিশেষজ্ঞরা মেডিক্যাল বোর্ডের সঙ্গে বৈঠক করেছেন। তাকে পর্যবেক্ষণে রাখা হলেও এখনই প্রকাশ্যে আনা হচ্ছে না আক্তার বর্তমান শারীরিক পরিস্থিতি। এরই মধ্যে বুধবার ব্রিটেন থেকে এক চিকিৎসকদের বিশেষজ্ঞ দল ঢাকায় পৌঁছে পর্যবেক্ষণ শুরু করতে চলেছে।গত ২৩ শে নভেম্বর হৃদযন্ত্রে ও ফুসফুসে সংক্রমণ বেড়ে যাওয়ায় খালেদা জিয়াকে জরুরি পরিস্থিতিতে হাসপাতালে ভর্তি করা হয়েছে। শ্বাসকষ্ট গুরুতর হওয়ায় সেই দিন রাতেই তাঁকে ICU-তে স্থানান্তর করা হয়েছে। চিকিৎসার উন্নততর বিকল্প হিসেবে সিঙ্গাপুর বা ইউরোপে নেওয়ার প্রস্তাব উঠলেও মেডিক্যাল বোর্ড তাঁর বর্তমান অবস্থায় স্থানান্তরের ঝুঁকি নিতে নারাজ। এই পরিস্থিতি নিয়ে বাংলাদেশে বৃদ্ধি হচ্ছে রাজনৈতিক উত্তাপ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.