বাবার সাথে স্কুলে যাচ্ছিল পঞ্চম শ্রেণীর ছাত্র। মর্মান্তিক ঘটনা ঘটল ছাত্রের সঙ্গে । স্কুলে যাওয়ার পথে পিষে দিল একটি লরি। গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি ওই ছাত্র। ঘটনাটি ঘটেছে আজ ভোর ৬ টায় কাঁকুরগাছির বেঙ্গল কেমিক্যালের কাছে ।
বাইক করে তার বাবার সঙ্গে স্কুলে যাচ্ছিলেন ওই ছাত্র ।প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন , বেপরোয়া গতিতে একটি লরি সজোরে ধাক্কা মারে ওই বাইকটিকে । বাইক থেকে ছিটকে পড়ে যায় ওই ছাত্র। লরির চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে , ছাত্রের পায়ের উপর থেকে পিষে যায় লরিটি। ছাত্রটির পা একেবারে থেঁতলে যায় । তড়িঘড়ি বেঙ্গল কেমিক্যালের সামনে গাড়ির চালককে আটক করে স্থানীয় বাসিন্দারা। তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে । তার অবস্থা আশঙ্কাজনক বলেই খবর ।
এক প্রত্যক্ষদর্শী বলেন, “আমরা তখন কাজ করছি। তখনই আওয়াজ। এসে দেখছি, লরিটা দাঁড়িয়ে রয়েছে। বাচ্চাটার পা-টার কিচ্ছু নেই। পুরো বাদ হয়ে গিয়েছে একেবারে।” জানা গেছে , ওই ছাত্রটি বিধাননগর স্কুলের পঞ্চম শ্রেণীর ছাত্র।







