আজ সকাল ৮ টা নাগাদ রবীন্দ্রসদন মেট্রো স্টেশনে আত্মহত্যা করলো এক যুবক। ঘটনাটি ঘটেছে আজ সকাল ৮ টা ৫০ নাগাদ রবীন্দ্রসদন মেট্রো স্টেশনে। এই ঘটনায় বাতিল করা হয়েছে একাধিক মেট্রো। অফিস টাইমে মেট্রো বন্ধ থাকায় ভোগান্তির মুখে পড়েছে যাত্রীরা। তবে মৃত যুবকের নাম ঠিকানা এখনো জানতে পারেনি পুলিশ।
হঠাৎ করে বন্ধ করে দেওয়া হয় চালু মেট্রো, দরজা খুলে নাবতে বলা হয় সমস্ত যাত্রীকে। তার কিছুক্ষণ পরেই জানা যায় এই দুর্ঘটনার কথা। তারপরই সেই মৃত যুবককে উদ্ধার করে মেট্রো কর্মী ও আরপিএফ। তবে জানা গেছে আপাতত নিউ গড়ি আবার কবি সুভাষ থেকে টালিগঞ্জ বা উত্তম কুমার পর্যন্ত মেট্রো চলাচল সচল রয়েছে।







