খুবই খারাপ সময় কাটিয়ে ভালো ফর্মে ফিরেছেন
কিং কোহলি। ২০২২ সালে নিজের পুরোনো ফর্মে ফিরেছেন ভারতীয় ক্রিকেটের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি। এখন শুধু বিরাট কোহলির ব্যাট থেকে শততম সেঞ্চুরী দেখার অপেক্ষায় রয়েছেন সকলে। বিরাট কোহলিকে নিয়ে ফের চড়তে শুরু করেছে প্রত্যাশার পারদ।
এই ফর্মে ফিরে আসার পর এই প্রসঙ্গে কথা বললেন প্রাক্তন ওয়েস্ট ইন্ডিজের তারকা ক্রিকেটার ব্যায়ান লারা।
তার মতে শততম সেঞ্চুরি পাওয়া খুবই কঠিন কিং কোহলির কাছে। এই লক্ষ্যে বিরাট কোহলি পৌঁছাবেন কিনা তা নিয়ে নিশ্চিত নন ব্রায়ান লারা।
ব্রায়ান লরা এই প্রসঙ্গে জানিয়েছেন, “এখন কত বয়স বিরাট কোহলির? এই মুহূর্তে বিরাট কোহলির বয়স ৩৫। তাঁর ৮০টি সেঞ্চুরী রয়েছে। কিন্তু সেই রেকর্ড গড়তে এখনও ২০টি সেঞ্চুরী প্রয়োজন রয়েছে তাঁর। এখন তিনি যদি প্রতি বছরেই পাঁচটি করে সেঞ্চুরী করেন, তবে এখনও চারটে বছর লাগবে বিরাট কোহলির সচিন তেন্ডুলকরের রেকর্ড ছোঁয়ার জন্য। বিরাট কোহলির সেই সময় ৩৯ বছর বয়স হবে। এই কাজটা বিরাট কোহলির কাছে সত্যিই অত্যন্ত কঠিন”।
এবারের ওডিআই বিশ্বকাপের মঞ্চেই বিরাট কোহলি সচিন তেন্ডুলকরের ওডিআই ফর্ম্যাটে সেঞ্চুরীর রেকর্ড ভেঙেছিলেন। এই মুহূর্তে ওডিআইতে ৫০টি সেঞ্চুরীর মালিক বিরাট কোহলি। আর তাতেই যে তাঁকে নিয়ে সকলের প্রত্যাশার পারদটা চড়তে শুরু করেছে তা বলার অপেক্ষা রাখে না।







