বিনোদন

২০২৪-এ আবার পর্দায় নতুন করে দেখা যাবে বাজিরাও সিংঘমকে

 

 

২০২৪ সালে আবারও বড় পর্দায় দেখা যাবে পুলিশ অফিসার বাজিরাও সিংঘমকে। সিংঘামের পর সিংঘম রিটার্নস দেখা গেছিল ২০১৪ সালে, প্রায় দশ বছর অর্থাৎ এক দশক পর আবারো রোহিত ও অজয় দেবগন জুটিকে বড় পর্দায় দেখা যাবে খুব শীঘ্রই, এই খবর পাওয়ার পর সিনেমা প্রেমীদের মধ্যে দেখা গেছে উত্তেজনা। হলিউডের অ্যাভেঞ্জার্স মাল্টিভার্সের প্রতি যে ভালোবাসা তৈরি হয়েছে জনগনের ঠিক সেরকমই, রোহিত শেট্টির বানানো পুলিশ মাল্টিভার্স ও এখন অত্যন্ত ভালোবাসার জায়গা চলে গেছে দর্শকদের মনে। রোহিত শেট্টি এই পুলিশভার্সের শুরু করেছিলেন সিংঘাম দিয়ে, তারপর তিনি রাণবীর সিং কে নিয়ে করেছেন সিম্বা ও অক্ষয় কুমারকে নিয়ে করেছেন সূর্যবংশী, সেখানেও অজয় দেবগনকে দেখা গেছে কিছু অংশে।

সিংঘামের যে সিকোয়েন্স এবারে আসতে চলেছে তার নাম হবে “সিংঘম এগেইন”। যদিও গত জানুয়ারিতে খোদ অজয়ই জানিয়েছিলেন ছবির ব্যাপারে। তবে তখনও বিষয়টা ছিল চিত্রনাট্য শোনার মধ্যেই সীমাবদ্ধ, তাতেই উত্তেজিত ছিলেন তারকা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.