বিনোদন

ভরপুর অ্যাকশন নিয়ে পর্দা কাঁপাতে আসছে টাইগার শ্রফ-সঞ্জয় দত্ত, প্রকাশ্য বাঘি ৪-এর টিজার

এখনো পর্যন্ত বড় পর্দা কাঁপিয়ে গিয়েছে বাঘি সিনেমার ৩টে সিক্যুয়েল। এবার পালা এই সিনেমার চতুর্থ সিক্যুয়েলের পর্দায় আসার। এবার সামনে এলো বাঘি ৪-এর টিজার। এই প্রথম ঝলকেই নায়ক ও খল নায়ককে দেখা গেল ভরপুর অ্যাকশন মুডে।

প্রথমবার এক ফ্রেমে ধরা দিতে চলেছেন বলিউডের জনপ্রিয় অভিনেতা টাইগার শ্রফ ও সঞ্জয় দত্ত। বাঘির অন্যান্য সিক্যুয়েলের মতো এবারেও রনির চরিত্রে ধরা দিলেন নায়ক টাইগার শ্রফ। তবে উল্টো দিকে খলনায়কের ভূমিকায় থাকছেন সঞ্জয় দত্ত। পাশাপশি এই দুই প্রধান চরিত্রের অভিনেত্রী সোনম বাজওয়া ও হারনাজ সান্ধুকেও দেখা গিয়েছে ভরপুর অ্যাকশনে।

এই সিনেমার টিজারের শুরুতে শোনা গিয়েছে নায়কের গম্ভীর কন্ঠস্বর। তারপরেই দেখা গিয়েছে খলনায়কের চরিত্রে সঞ্জয় দত্তের অ্যাকশন মুডে রক্তমাখা মুখ। এমনকি এরপরই সামনে এসেছে নায়কের ভরপুর অ্যাকশন। পাশাপাশি শুরুতেই দুই নায়িকাকেও দেখা গিয়েছে অ্যাকশনে। পুরো টিজারে দেখা গিয়েছে চূড়ান্ত হিংস্রতা ও মরদেহের স্তূপ। অ্যানিমেল সিনেমার পর বলিউডে এই সিনেমায় দেখা যাচ্ছে এই পরিমাণ হিংস্রতা। তবে নতুন অবতার এ টাইগার শ্রফ কতটা অনুরাগীদের মন জয় করতে পারে সেটাই এখন দেখার।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.