নিজস্ব সংবাদদাতা: ফেসবুকে আলাপ। প্রায় ৩ বছর মিষ্টি প্রেমের সম্পর্ক। আর সেই সম্পর্কের টানে ১৭ বছরের নাবালিকা সুদুর ঝাড়খন্ড থেকে চলে এলেন মেদিনীপুর।
পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা ১নং ব্লকের ক্ষীরপাই ১নং ওয়ার্ড়ের বাসিন্দা সৌমেন দাসের বাড়ীতে এসে ছিলো নাবালিকা। নাবালিকার বাড়ী ঝাড়খন্ড রাজ্যের ধানবাদের কাতরাসে।
পুলিশ সুত্রে জানা যায়, গত ৩রা মে বাড়ী ছাড়ে মেয়েটি। মেয়েটির পরিবার নিকটবর্তী থানায় অপহরনের অভিযোগ জানায়। পুলিশ সুত্র মারফৎ খবর পেয়ে, তল্লাশী চালিয়ে অবশেষে মেদিনীপুরের ক্ষীরপাই এলাকায় সন্ধান পায়। ঝাড়খন্ড পুলিশ ক্ষীরপাই পুলিশকে সঙ্গে নিয়ে গতকাল শনিবার অবশেষে সৌমেন দাসের বাড়ী থেকে নাবালিকাকে উদ্ধার করে ঝাড়খন্ড ফিরিয়ে নিয়ে যায়।







