জেলা

বিদ্যুৎপৃষ্ঠ হয়ে মৃত্যু, উত্তেজিত গ্রামবাসীর তাড়া খেয়ে পালাল পুলিশ!

নিজস্ব সংবাদদাতা: বীরভূমের সদাইপুর থানার রেঙ্গুনী গ্ৰামে যাওয়ার পথে ১১ হাজার ভোল্টের বিদ্যুতের তার গাড়ির সাথে লেগে ঘটে দুর্ঘটনা । বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে মৃত্যু হয় দুই ভাইয়ের ।

 

মৃতদেহ দুটি উদ্ধার করতে যায় সদাইপুর থানার পুলিশ । ঘটনাস্থলে পুলিশ এলে ক্ষিপ্ত জনতা পুলিশকে তাড়া করে ।ফলে সেই জায়গা ছেড়ে পালাতে বাধ্য হন পুলিশকর্মীরা । এলাকাবাসীদের দাবি যতক্ষণ পর্যন্ত বিদ্যুৎ দপ্তরের আধিকারিকরা না আসছেন ততক্ষণ পর্যন্ত দেহ ছাড়া যাবে না ।

 

স্থানীয় সুত্রে জানা যাচ্ছে, ধান কাটার মেশিন নিয়ে মাঠে যাচ্ছিলেন দুই ভাই । রাস্তার ধারে নীচু হয়ে ঝুলতে থাকা হাই-টেনশন তার তাদের গাড়ির সাথে জড়িয়ে যায় । ১১ হাজার ভোল্টের বিদ্যুতের তার গাড়ির সাথে লেগে দুর্ঘটনা ঘটে ।রীতিমত ক্ষোভে ফেটে পড়েছে বাসিন্দারা ।

 

এই প্রসঙ্গে গ্রামবাসীরা জানান অনেক দিন আগেই প্রশাসনকে অভিযোগ জানিয়েছিলেন তাঁরা ।তবে তাতেও কোনও সুরাহা মেলেনি বলে তাঁরা জানান ।ফলে দুর্ঘটনার পর মৃতদেহ উদ্ধারে আসা পুলিশকে ক্ষুব্ধ গ্রামবাসীরা তাড়া করেন । প্রাণের ভয়ে গ্রাম ছাড়তে বাধ্য হন পুলিশকর্মীরা

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.