বিনোদন

রংমেলান্তি পোশাকে নৈহাটির বড়মার দর্শন ‘দেশু’ জুটির

দীর্ঘ প্রায় এক যুগের অপেক্ষার পর অবশেষে যুগলে ধরা দিয়েছেন দেব-শুভশ্রী। চলতি বছরের ১৪ই আগস্টে অবশেষে দীর্ঘ অপেক্ষার শেষে বড় পর্দায় আসতে চলেছে ধূমকেতু সিনেমা। এই প্রতীক্ষিত সিনেমা ট্রেলার লঞ্চে পর্দার জুটি হিসেবে ক্যামেরার সামনে এসেছিলেন এই দুই তারকা। তারপরেও আবার দুজনকে একসঙ্গে এর মধ্যে আর দেখা যাবে না বলে জানিয়েছিলেন নায়ক দেব। তবে সকলকে চমকে দিয়ে নৈহাটির বড়মার মন্দিরে ফের ধূমকেতুর পরিচালক ও সঙ্গীত পরিচালকের সঙ্গে ধরা দিলেন ‘দেশু’ জুটি।

গত ৫ই আগস্ট বহু প্রতীক্ষিত সিনেমা ধূমকেতুর ট্রেলার লঞ্চ হয়। সেখানেই ধূমকেতুর সিনেমায় প্রথম এক সঙ্গে দেব শুভশ্রীকে প্রমোশন করতে দেখা যায়। এই সিনেমার মুক্তির তারিখ ঘোষণার পর থেকে সকলের মনে একটাই প্রশ্ন ছিল এই সিনেমার নায়ক নায়িকা কি একসঙ্গে প্রমোশন করবেন? চলতি মাসের শুরুতেই সেই প্রশ্নের উত্তর পেয়ে গিয়েছে দর্শক মহল। যার জন্য সিনেমা বড় পর্দায় আসার আগেই রেকর্ড গড়তে শুরু করেছে এই সিনেমা। এই আবহাওয়ায় ফের রং মেলন্তি পোশাকে ধরা দিলেন বাংলা সিনেমায় এক সময়কার হিট জুটি দেব-শুভশ্রী।

এরই মধ্যে অগ্রিম বুকিং-য়ে সমস্ত বলিউড সিনেমাকেও ছাপিয়ে গিয়েছে ধূমকেতু। এই বহু অপেক্ষাকৃত সিনেমা পর্দায় আসতে আর মাত্র কয়েক ঘণ্টা বাকি। তার আগে নৈহাটির বড়মার মন্দিরে লাল শাড়ি ও লাল পাঞ্জাবিতে ধরা দিলেন নায়ক-নায়িকা। এছাড়াও তাদের সঙ্গে ছিলেন ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক। জুগলে ছবির সাফল্য কামনায় প্রার্থনা করলেন। পাশাপাশি একে অপরের হাত ধরে অনুরাগীদের ধরা দিলেন ‘দেশু’ জুটি। এছাড়াও শুভশ্রীর আঁচল সামলাতেও দেখা যায় নায়ক দেবকে। এই ছবি সামনে আসতেই দর্শকমহলে ধূমকেতু নিয়ে উন্মাদনা যেন আরো কয়েকগুণ বেড়ে গিয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.