বর্তমানে টেলিভিশন ইন্ডাস্ট্রিতে অন্যতম জনপ্রিয় ধারাবাহিক হলো জি বাংলার ‘ফুলকি’ ধারাবাহিক। সেখানেই প্রধান চরিত্র অর্থাৎ ফুলকি চরিত্রে বাজিমাত করেছেন দিব্যাণী মন্ডল। এবার জন্মাষ্টমীতে অভিনেত্রী ও তাঁর বন্ধুরা মুর্শিদাবাদের বাড়ি যাওয়ার সময় দুর্ঘটনার কবলে পরেন। কেমন আছেন অভিনেত্রী?
প্রথম ধারাবাহিকে অভিনয়ের মাধ্যমে মানুষের মন জয় করে নিয়েছেন নায়িকা দিব্যাণী মন্ডল। তাই বর্তমানে সকলেই জানে অভিনেত্রী কৃষ্ণ ভক্ত। এমনকি সেই জন্য তাঁর মুর্শিদাবাদের বাড়িতে ধুমধাম করে অনুষ্ঠিত হয়। সেই কারণে গাড়ি ভাড়া করে বন্ধুদের নিয়ে বাড়ি যাচ্ছিলেন। তবে সেই যাত্রা রাতে করায় ঘুমের তন্দ্রা এসে যার। ঠিক তখনই মিনি ট্রাক এসে সজোরে ধাক্কা মারে। যার ফলে ভয়াবহ দুর্ঘটনার শিকার হন তিনি।
মিনি ট্রাকের ধাক্কায় চূড়ান্ত ক্ষতিগ্রস্ত সেই গাড়ি। তবে কপাল জোরে রক্ষা সকলের প্রাণ। অভিনেত্রীর ২ বন্ধু পায়ে আঘাত প্রাপ্ত হয়েছে। এছাড়াও নায়িকা মাথা ও ঘাড়ে আঘাত পেয়েছেন। ঠিক তখনই অভিনেত্রীর গাড়ির পেছনের একটি গাড়িতে এক জন চিকিৎসক সস্ত্রীক যাচ্ছিলেন। এই দুর্ঘটনা দেখে এগিয়ে আসেন ওই ডাক্তার। তিনি অভিনেত্রীকে সিটি স্ক্যান করিয়েছেন। বর্তমানে সেই রিপোর্টার জন্য অপেক্ষা করছে। অভিনেত্রীর ঘাড়ে ও মাথায় ব্যথা থাকলেও তিনি জন্মাষ্টমীতে ভক্তি ভরে উপস করে পুজো করে। পরের দিন অভিনেত্রী শ্যুটিংয়ে যোগ দেবেন। তবে এই দুর্ঘটনায় অভিনেত্রীর ভয়াবহ স্মৃতি তৈরি হয়েছে বলে জানিয়েছেন।






