জেলা

মমতার ফ্যান! নিজের সাতপুরুষের পদবী বদলে হলেন ‘বন্দ্যোপাধ্যায়’

নিজস্ব সংবাদদাতা: পেশায় তিনি প্রধান শিক্ষক। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ভালোবেসে তাঁর প্রতি অকৃত্রিম ভক্তি থেকে এবার নিজের পদবী বদলে নেওয়ার সিদ্ধান্ত নিলেন নদিয়ার করিমপুরের হোগলবেড়িয়া আদর্শ শিক্ষা নিকেতনের প্রধান শিক্ষক গিরিন্দ্রনাথ দাস । নিজের পদবি বদলে এবার তিনি হলেন গিরিন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। অ্যাফিডেভিট করিয়ে সাতপুরুষের ‘দাস’ পদবী বদলে বন্দ্যোপাধ্যায় হলেন ওই স্কুল শিক্ষক। বিরোধীরা ওই স্কুলশিক্ষকের এহেন পদবী পরিবর্তনকে মতিভ্রম বলে কটাক্ষ করলেও, শাসকদল তথা তৃনমূল কংগ্রেসের কোনো প্রতিক্রিয়া এখনো পাওয়া‌ যায় নি। যদিও ওই স্কুল শিক্ষক কোনো কটাক্ষকে পাত্তা‌ না দিয়েই নিজের মতো আছে। যদিও এই পদবী পরিবর্তন করে সে নিজে গর্ব অনুভব করছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.