কলকাতা

খাস কলকাতায় ফের এক ব্যক্তিকে বেধড়ক মারধর

রাজ্যে যখন একের পর এক গণপিটুনির ঘটনা সামনে আসছে সেই আবহেই ফের খাস কলকাতায় এক ব্যক্তিকে বেধড়ক মারধরের অভিযোগ। সোমবার সন্ধ্যায় কলকাতার রয়্যাল গেস্ট হাউসে যান মহম্মদ ইশতিয়াক ইদ্দু। সেখানেই শাহজাদ আলী, নওসাদ এবং মহম্মদ আব্বাস নামে তিনজন বোর্ডার তাকে অন্যায়ভাবে বাধা দেয় বলে অভিযোগ। তিনি প্রতিবাদ করায় তাকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। কিল-ঘুসি সহ লোহার রড ও বাঁশের লাঠি দিয়ে ওই ব্যক্তিকে মারধরের অভিযোগ ওঠে তিনজন বোর্ডারের বিরুদ্ধে। ঘটনাস্থল থেকে এফআইআর-এর নামযুক্ত তিন অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। মামলার তদন্ত চলছে। যদিও, লালবাজার সূত্রে খবর, এটা গণপিটুনি নয়, তাঁদের ব্যক্তিগত বিবাদ থেকে ঝামেলার সূত্রপাত।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.