কলকাতা

ফের শহরে অগ্নিকাণ্ড, পুজোর মুখেই আগুন বহুতলে

পুজোর মুখেই শহরে একের পর এক দুর্ঘটনা ! শহরে ফের আগুন । বৃহস্পতিবার সকালেই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে , শহর কলকাতার এক বহুতলে । প্রিন্স আনোয়ার শাহ রোডের নবীনা সিনেমা হলের পাশের একটি বহুতলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে । তবে গুরুত্বপূর্ণ বিষয় হলো , ওই বহুতলে রয়েছে ক্যাফে , অফিস , হোটেল । একটি ব্যাংকের কার্যালয়ও রয়েছে বহুতলের নীচে । ঘটনায় রীতিমতো আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে এলাকায় । তবে কিভাবে এই আগুন , সেবিষয়ে এখনও কোনো তথ্য পাওয়া যায়নি । পাশাপাশি , শহরের এমন ব্যস্ত রাস্তার পাশের বহুতলে আগুন লাগায় , যান চলাচলেও ব্যাঘাত ঘটে ।

এদিন ওই বহুতলের ওপরের তলায় আগুন লাগে। আর চোখের পলকেই , সেই আগুন ভয়াবহ আকার ধারণ করে । তবে সেই আগুন যাতে নীচের তলাগুলোতে ছড়িয়ে না পড়ে , সেই চেষ্টা করে দমকলবাহিনী।

দমকলমন্ত্রী সুজিত বসু এবিষয়ে জানিয়েছেন , “আমি জানতে পেরেছি ওখানে একটি গেস্ট হাউস আছে। ইতিমধ্যেই চারটি ইঞ্জিন কাজ করছে। আগুন আর ছড়িয়ে পড়ার কোনও সম্ভাবনা নেই। ভিতরে কেই নেই বলেই জানতে পেরেছি।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.