খেলাধুলা

মহারাজের ঘূর্ণিতে ধ্বস অজি ব্যাটিং, দক্ষিণ আফ্রিকার দাপুটে জয়

দক্ষিণ আফ্রিকার মাটিতে ফের ব্যর্থ হল বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। টেস্ট বিশ্বকাপ ফাইনালের হার এখনও গিলে নিতে না পেরেই সাদা বলের ক্রিকেটে আরও একবার ধাক্কা খেল মিচেল মার্শের দল। প্রথম এক দিনের ম্যাচে কেশব মহারাজের ঘূর্ণি বোলিংয়ে দিশাহারা হয়ে ৯৮ রানে পরাজিত হল অস্ট্রেলিয়া।

টস জিতে আগে ফিল্ডিং নিয়েছিল অস্ট্রেলিয়া। কিন্তু ব্যাট হাতে ঝড় তোলেন এডেন মার্করাম (৮২) ও রায়ান রিকেলটন (৩৩)। এরপর বাভুমা (৬৫) ও ব্রিৎজ়কে (৫৭)-র ব্যাটে ভর করে ৮ উইকেটে ২৯৬ তোলে দক্ষিণ আফ্রিকা। অজি বোলারদের মধ্যে ট্রেভিস হেড (৪/৫৭) কিছুটা লড়াই করলেও বাকিরা ছিলেন নিস্তেজ।

২৯৭ রান তাড়া করতে নেমে শুরুটা ভালোই করেছিল অস্ট্রেলিয়া। কিন্তু হঠাৎই ধস নামে। মহারাজ একাই মিডল অর্ডারকে গুঁড়িয়ে দেন। লাবুশেন (১), গ্রিন (৩), ইংলিশ (৫), ক্যারে (০) ও হার্ডি (৪)-কে ফিরিয়ে দিয়ে অজিদের লড়াই একেবারে শেষ করে দেন। মার্শ এক প্রান্তে দাঁড়িয়ে ৯৬ বলে ৮৮ রান করলেও দলকে ভরসা দিতে পারেননি। ৪০.৫ ওভারে ১৯৮ রানে গুটিয়ে যায় অস্ট্রেলিয়া।

মহারাজ নেন ৫ উইকেট। তাঁকে দারুণ সাপোর্ট দেন এনগিডি (২/২৮) ও বার্গার (২/৫৪)। দক্ষিণ আফ্রিকার এই জয় প্রমাণ করল, স্পিনের জালে ফেঁসে গেলে আজও হার মানতে হয় বিশ্বের সেরা দলকেও।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.