অফবিট

পুরোনো ফোন? ব্যাটারীর আয়ু কমছে ? একটি বিশেষ ফিচার অন থাকলে আয়ু বাড়বে ব্যাটারীর

বর্তমানে নতুন মোবাইল ফোন কেনার চল বৃদ্ধি পেয়েছে। নতুন নতুন ফোন ও অফার দেখলে সকলেই ঝাঁপিয়ে পড়ে সেই ফোন কেনার জন্য। কিন্তু নতুন ফোন কেনার কয়েক বছর পর থেকেই ধীরে ধীরে ব্যাটারির শক্তি ক্ষয় হতে শুরু করে। এরপর নানা সমস্যার সৃষ্টি হয়। ব্যাটারি তে চার্জ কম থাকে, চার্জ ঠিক ভাবে হয় না ইত্যাদি। কিন্তু এর সমাধান কি? চিন্তা করবেন না এরও সমাধান আছে। আসুন জেনে নিই। অনেক ফোনে একটি বিশেষ ফিচার দেওয়া হয়, তাকে বলা হয়— ফেসডাউন বা ফ্লিপ ডিটেকশন। প্রশ্ন উঠছে যে এটা কি?

এই বিশেষ ফিচার ফেসডাউন-এর মাধ্যমে ফোনটি টেবিলে উপুড় করে রাখলে নোটিফিকেশন, সময় বা ফোনকল মিউট করা সম্ভব। কোনও কোনও ফোনে ফেসডাউন পর্যায়ে ফোনের পর্দা সম্পূর্ণ রূপে কালো থাকে। ফলে ব্যাটারি বাঁচে। আসুন জেনে নিই কি করতে হবে,

১) ফিচারটি অন করা থাকলে ফোন এলে মোবাইল উল্টে রাখলে কল মিউট করা সম্ভব।
২) কোনও কোনও ফোনের ক্ষেত্রে এই ফিচারটির মাধ্যমে ‘ডু নট ডিস্টার্ব’ ফিচার অন করা যায়।
৩) কোনও কোনও ফোনের ক্ষেত্রে ফেসডাউন অন থাকলে পর্দার ‘অলওয়েজ় অন’ ফিচারটি বন্ধ হয়ে যায়। ফলে ব্যাটারি বাঁচে।

এর ফলে সারা দিনে আপনার ফোনের অনেকটা চার্জ বেঁচে থাকবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.