রাজ্য

সুপ্রিম কোর্টের হস্তক্ষেপে কাটল জট! খুব শীঘ্রই প্রকাশিত হবে রাজ্য জয়েন্ট এনট্রেন্সের ফল প্রকাশ

বর্তমানে দীর্ঘ টানাপোড়েন ও আইনি জটিলতায় থমকে রয়েছে বহু শিক্ষার্থীদের ভবিষ্যৎ। সেই জটিলতার জল হাইকোর্ট থেকে গড়িয়েছে সুপ্রিম কোর্টে। অবশেষে শুক্রবারই ফল প্রকাশ হতে চলেছে রাজ্য জয়েন্ট এন্ট্রান্সের।

ওবিসি সংরক্ষণ সংক্রান্ত বিষয় নিয়ে হাইকোর্টে মামলা চলছিল। সেখানেই সিঙ্গল বেঞ্চ মেধাতালিকা বাতিল করে নতুন করে তালিকা তৈরির নির্দেশ দেয় বিচারপতি বিচারপতি কৌশিক চন্দ। কলকাতা উচ্চ আদালতের স্পষ্ট নির্দেশ ২০১০ সালের আগের ৬৬টি ওবিসি সম্প্রদায়ের তালিকার ভিত্তিতে ১৫ দিনের মধ্যে নতুন মেধাতালিকা তৈরি করতে হবে। যেই নির্দেশের ফলে প্রবল সমস্যায় পরতে হতো পরীক্ষার্থীদের। তবে সেই রায়কে চ্যালেঞ্জ করে দেশের সর্বোচ্চ আদালতে দ্বারস্থ হয়। এরপরেই এই ওবিসি সংরক্ষণ সংক্রান্ত মামলা নিয়ে বড় নির্দেশ দিল সুপ্রিম কোর্ট।

এবার সেই মামলার শুনানিতেই কলকাতা হাইকোর্টের রায়ের ওপর স্থগিতাদেশ জারি করলো। যার জন্য রাজ্যে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফল প্রকাশ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। তবে এই নির্দেশের ফলে নিট, ডেন্টাল ও রাজ্যে জয়েন্ট এন্ট্রেন্সের পরীক্ষার ফল প্রকাশের জট কাটল। তাই এবার তড়িঘড়ি শুক্রবার এই সমস্ত পরীক্ষার ফলাফল প্রকাশ হবে। এমনকি বিকেল ৪টের পর বিভিন্ন বিশ্ববিদ্যালয় ভর্তির ফর্ম ফিলআপ শুরু হবে। তবে আগামী সোমবার এই মূল মামলার শুনানি হতে চলেছে ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.