দেশ

খালি হাতে কুমিরের সঙ্গে লড়াই, সন্তানের প্রাণ বাঁচালেন মা!

উত্তরপ্রদেশের বহরাইচ জেলার ধাকিয়া গ্রামে সোমবার ঘটে গেল রুদ্ধশ্বাস ঘটনা। নালার ধারে খেলা করছিল পাঁচ বছরের বীরু। হঠাৎ জলের নিচ থেকে উঠে আসে এক কুমির এবং শিশুটিকে টেনে নিতে শুরু করে। ছেলের চিৎকার শুনে বাইরে এসে মা মায়া দেখেন হাড়হিম করা দৃশ্য। এক মুহূর্ত দেরি না করে খালি হাতে কুমিরের ওপর ঝাঁপিয়ে পড়েন তিনি।

প্রায় পাঁচ মিনিট ধরে চলে প্রাণপণ লড়াই। পরে কাছে পাওয়া একটি লোহার রড দিয়ে আঘাত করতে থাকেন মায়া। অবশেষে ছাড়ে কুমির, প্রাণে বাঁচে বীরু। গুরুতর আহত হলেও আপাতত স্থিতিশীল সে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। বনদপ্তর ইতিমধ্যেই নালায় জাল পেতে কুমিরটিকে ধরার চেষ্টা শুরু করেছে। ডিভিশনাল ফরেস্ট অফিসার জানিয়েছেন, সন্তানের প্রাণ বাঁচানোয় মায়ার এই সাহস কুর্নিশযোগ্য।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.