রাজ্য

নতুন মেট্রো রুট উদ্বোধনের প্রাক্কালে সমাজ মাধ্যমে স্মৃতিচারণা রাজ্যের মুখ্যমন্ত্রীর

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হওয়ার আগে মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রিত্বের দায়িত্ব সামলেচ্ছেন। সম্প্রতি বঙ্গে আসছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর হাত ধরেই তিনটি নতুন মেট্রো রুটের মেট্রোর চাকা গড়াতে শুরু করবে। তার আগেই সোশ্যাল মিডিয়ায় স্মৃতিচারণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

প্রথমদিকে রেলমন্ত্রিত্বের দায়িত্ব সামলানোর পর গত ১৪ বছর ধরে মুখ্যমন্ত্রীত্বের দায়িত্ব পালন করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ২০১১ সালে তিনি মুখ্যমন্ত্রী হওয়ার পর মেট্রো পরিষেবা উন্নতির ক্ষেত্রে রাজ্য সরকারের অবদানের বিষয় তুলে ধরে নস্টালজিয়া হয়ে এক্স-হ্যান্ডেলে পোস্ট করেন। এমনকি রেলমন্ত্রী থাকাকালীন তাঁর নেওয়া পদক্ষেপ বর্তমানে বাস্তবায়ন হতে চলেছে। তাই এবার ‘স্মৃতিমেদুর’ হলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

এপ্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক্স-হ্যান্ডেলে পোস্ট করে লিখেছেন, আজ একটু স্মৃতি-তাড়িত হতে দিন।
ভারতের রেলমন্ত্রী হিসেবে কলকাতায় অনেকগুলি মেট্রো রেল করিডরের পরিকল্পনা করা ও অনুমোদন দেবার সৌভাগ্য আমার হয়েছিল। এটা বলতে আমার কোনো দ্বিধা নেই যে, এই শহরের বিভিন্ন প্রান্তকে (যেমন – জোকা, বেহালা, তারাতলা, গড়িয়া, নোয়াপাড়া, দক্ষিণেশ্বর, বিমানবন্দর, দমদম, সেক্টর ফাইভ, ইত্যাদি) একটি মহানাগরিক মেট্রো গ্রিড-এ সংযুক্ত করার জন্য যাবতীয় কাজ – তার ব্লু-প্রিন্ট তৈরি করা, প্রয়োজনীয় অর্থের ব্যবস্থা করা, সময়ে কাজ শুরু করা – সব কিছুই করার সৌভাগ্য আমার হয়েছিল। টালিগঞ্জ–গড়িয়া, দমদম–গড়িয়া, দক্ষিণেশ্বর–দমদম, সল্টলেক–হাওড়া – এই সব সংযোগেরই সূচনা আমার হাত দিয়ে। ইস্ট-ওয়েস্ট মেট্রো রেলপথের রুটও বাস্তবসম্মতভাবে পরিবর্তন করে তার রূপায়ণের পথ আমি প্রশস্ত করি। এই সব কাজের জন্য মেট্রো রেলওয়ের একটি পৃথক জোনও আমি কলকাতায় করি। সারা ভারতে ২০টি জোন ছিল, এটি অধিকন্তু নূতন হয়। ওয়ার্ল্ড ক্লাস স্টেশন তৈরীর ঘোষণাও ছিল আমার’।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.