আজ খেজুরীতে জনসভা করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। হাইকোর্ট থেকে সভার অনুমতি মিলতেই চওড়া হাসি বঙ্গ বিজেপির। তবে রয়েছে বেশ কিছু শর্ত। শর্ত সাপেক্ষে বিজেপির সভার ছাড়পত্র দিয়েছে হাইকোর্ট। দুপুর ২ টা থেকে ৫ টা পর্যন্ত সভা হয়। শব্দ বিধি মেনে শর্ত সাপেক্ষে সভা করতে হবে। কোনো উষ্কানীমূলক বক্তব্য দেওয়া যাবে না।
তবে খেজুরীতে শুভেন্দু অধিকারীর সভার আগে তাজা বোমা উদ্ধার ঘিরে চাঞ্চল্য হয়। পার্শবর্তী গোঁড়াহার গোঁসাইচক প্রাথমিক বিদ্যালয়ের শৌচালয়ে বোমা পাওয়া যায়।
বোমা উদ্ধারে ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। একটি বিদ্যালয়ের শৌচালয়ে কিভাবে বোমা এলো এই নিয়ে শুরু হয়েছে চর্চা।







