বিনোদন

চেঁচামেচি থেকে গালিগালাজ, স্টেশনে কেন এমন করলেন কাঞ্চনা মৈত্র? অবশেষে নিজেই বললেন সত্যি

মঙ্গলবার ভোরের ব্যস্ত সময়ে শিয়ালদহ স্টেশনে হঠাৎ হৈচৈ পড়ে যায়। যাত্রীদের চোখের সামনে এক নারী ক্রমাগত চেঁচামেচি করছেন, গালিগালাজ করছেন এবং এক দম্পতির কাছ থেকে টাকার জোরাজুরি করছেন। মুহূর্তেই ভিড় জমে যায় চারপাশে। অনেকেই মোবাইলে ভিডিও তুলতে শুরু করলে, ক্ষোভে ফেটে পড়েন ওই নারী—তেড়ে এসে তাঁদেরও থামাতে চান। সাধারণ মানুষ বুঝে উঠতে পারছিলেন না, এ কে এবং কেন এমন করছেন।

অবশেষে রহস্য ভাঙে। ওই নারী আর কেউ নন, টলিউড অভিনেত্রী কাঞ্চনা মৈত্র। শিয়ালদহের সেই চেঁচামেচি আসলে ছিল তাঁর আসন্ন ছবি কপাল-এর প্রচারের অভিনব কৌশল। ছবিতে তাঁর চরিত্রের নাম স্বপ্না মণ্ডল, আর স্টেশনের ওই ঘটনার মাধ্যমে সেই চরিত্রেরই ঝলক দেখাতে চেয়েছিলেন তিনি। কাঞ্চনা নিজেই পরে জানান, “ঘটনাটি ছিল প্রচারের অংশ। কেউ ভুল বুঝে থাকলে আমি আন্তরিকভাবে দুঃখিত। আশা করি দর্শকরা ছবিটি হলে গিয়ে দেখবেন।” ছবিটি মুক্তি পেতে চলেছে আগামী ১৯ সেপ্টেম্বর।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.