বিনোদন জগতে প্রতি নিয়ত চলতে থাকে কোনো না কোনো জল্পনা ও বিতর্ক। প্রতিনিয়ত চর্চায় থাকেন কোনো না কোনো তারকা। আবার অনেকের ক্ষেত্রে এই বিতর্ক ও জল্পনাই হয়ে ওঠে তাদের জন্য চর্চার চাবি কাঠি। বিতর্ক যেন তার পিছু ছাড়ছে না। তিনি এমনই একজন পরিচালক যার সিনেমার এক ঝলকই বিতর্ক সৃষ্টি করার জন্য যথেষ্ট। তার দৃষ্টিকোণ ও বক্তব্যই সৃষ্টি করে নানান বিতর্কের। তিনি হলেন‘দি কাশ্মীর ফাইলস’সিনেমার পরিচালক বিবেক অগ্নিহোত্রী। প্রথমে‘দি বেঙ্গল ফাইলস’এর উস্কানিমুলক ট্রেলার, তারপর ‘মারাঠী খাবার গরীব চাষীদের খাবার।’,‘কারুর নাম তৈমুর রাখা উচিত নয়।’ইত্যাদি বিস্ফোরক মন্তব্য করে তিনি শুধু সোশ্যাল মিডিয়াতেই নয় সকল লোকের মুখে মুখে চর্চিত। এইবার তিনি ফের চর্চায়।
বেশ কিছুমাস আগেই ঘটেছিল প্যাহেলগাঁও কাণ্ড এবং তারপরেই‘অপারেশন সিঁদুর’। গত কয়েক মাসে ভারত ও পাকিস্তান সম্পর্কের বেশ খানিকটা অবনতি ঘটেছে। ভারত সরকারের নির্দেশে বন্ধ হয়ে গিয়েছে দু’দেশের সাংস্কৃতিক আদান-প্রদান। বিনোদনের ক্ষেত্রে পাকিস্তানি শিল্পীদের নিষিদ্ধ করা হয়েছে এ দেশে। এবং তার সাথেই বন্ধ করে দেওয়া হয়েছে তাঁদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট। কিন্তু এবার বিবেক পাকিস্তানি শিল্পীদের নিয়ে কাজ করার ইচ্ছা প্রকাশ করেছেন।
অনেকেই বিবেককে গেরুয়া শিবিরের ঘনিষ্ঠ বলে সম্বোধন করেন এবং এই কারণেই তাঁকে নানা হেনস্থারও সম্মুখীন হতে হয়েছে বলে দাবি বিবেকের। জানা গিয়েছে, গত লোকসভা নির্বাচনে বিজেপির প্রচারে যোগ দিয়েছিলেন তিনি। কিন্তু এবার তিনি সরকারের বিরোধীতা করে পাকিস্তানের সঙ্গে যোগাযোগ বাড়ানোর কথা জানালেন। বিবেকের মতে,“আমি মনে করি, শিল্পীদের কোনও সীমানার মধ্যে বেঁধে রাখা উচিত নয়। কোনও চরিত্রের জন্য পাক অভিনেতা-অভিনেত্রীদের প্রয়োজন হলে আমি কাজ করব। সেক্ষেত্রে আমি দর্শককে বোঝাব যে, কেন আমি তাঁদের আমি ছবিতে নিয়েছি। আমি বরাবর ভিন্ন রাজনৈতিক মতাদর্শের অভিনেতাদের সঙ্গে কাজ করে এসেছি। নাসিরুদ্দিন শাহ তার প্রমাণ”







