ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই প্রায় কুড়ি বিঘা জমির গম । ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দুপুরে মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার আব্দুলপুর উত্তর পাড়া মাঠে ।
স্থানীয় সূত্রে জানা যায় এদিন একটি জমি পরিষ্কার করতে গিয়ে আগুন লাগানো হয়েছিল গমের কাটিতে। কিন্তু প্রবল বাতাসের কারণে সেই আগুন ছড়িয়ে পড়ে আশপাশের জমিতে, মুহূর্তের মধ্যে গ্রাস করে ফেলে বিশাল অংশ।
স্থানীয়রা জানান , ” আমরা তো ভাবতেই পারিনি আগুন এত দ্রুত ছড়িয়ে পড়বে! মুহূর্তের মধ্যে সব পুড়ে গেল!
আমাদের চোখের সামনে কয়েক মাসের পরিশ্রম ভস্ম হয়ে গেল! আমরা এখন কী করবো?”
ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ১০ লক্ষ টাকা ছাড়িয়ে যেতে পারে বলে অনুমান করা হচ্ছে। এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এই ঘটনাকে কেন্দ্র করে । কৃষকদের দাবি, প্রশাসন যেন এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নেয় এবং ক্ষতিপূরণের ব্যবস্থা করে। এই অগ্নিকাণ্ডে বহু কৃষকের ফসল সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে, যা তাদের জন্য বিশাল ক্ষতির কারণ। তবে এখন প্রশাসন কী ব্যবস্থা নেবে, সে দিকেই নজর রাখছে ক্ষতিগ্রস্তরা।







