খেলাধুলা

অবসরের জল্পনা ভুলে নতুন বার্তা, ওয়ানডেতে কোহলি-রোহিতের উপর ভরসা রাখছে বোর্ড

অস্ট্রেলিয়া সফরের আগে থেকেই ক্রিকেট মহলে জোরালো হয়ে উঠেছে জল্পনা—৫০ ওভারের ক্রিকেট থেকে কি বিদায় নেবেন বিরাট কোহলি ও রোহিত শর্মা? আইপিএলের পর বিশ্রামে থাকা দুই তারকার ভবিষ্যৎ নিয়ে সমর্থকদের কৌতূহল তুঙ্গে। তবে বোর্ডের সহ-সভাপতি রাজীব শুক্লর কথাতেই স্পষ্ট হল ভিন্ন ইঙ্গিত। এখনও অবসর নিয়ে ভাবেননি দুই সিনিয়র। বরং ওয়ানডে ফরম্যাটেই তাঁদের উপর ভরসা রাখছে বোর্ড।

লন্ডনে ছুটি কাটানোর পাশাপাশি লর্ডসে ইন্ডোরে ব্যাট হাতে ঘাম ঝরাতে শুরু করেছেন কোহলি। যা দেখে স্পষ্ট, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ়কে তিনি নেহাত প্রস্তুতির ম্যাচ হিসাবে নিচ্ছেন না। একশো শতাংশ তৈরি হয়ে নামতে চান তিনি। অন্যদিকে রোহিত আপাতত দেশে, তবে তিনিও যে এই সফরকে গুরুত্ব দেবেন তা বোঝাই যাচ্ছে। কারণ, দু’জনেরই লক্ষ্য আইসিসি ওয়ানডে বিশ্বকাপে আবারও ভারতকে সাফল্য এনে দেওয়া।

এই সময় রাজীব শুক্লের মন্তব্য জল্পনায় নতুন মাত্রা যোগ করেছে। তাঁর বক্তব্য, “ওরা অবসর নেয়নি। এক দিনের ক্রিকেট এখনও খেলছে। তা হলে কেন ফেয়ারওয়েলের কথা উঠছে? বোর্ড কাউকে অবসর নিতে বলে না। সিদ্ধান্ত ক্রিকেটারদেরই।” ফলে স্পষ্ট যে বিসিসিআই এখনও দুই তারকার উপর আস্থা রাখছে।

টি-টোয়েন্টি ও টেস্টকে বিদায় জানিয়ে কোহলি-রোহিত ওয়ানডেতেই এখন মনোযোগী। যদিও ২০২৭ সালের বিশ্বকাপ পর্যন্ত তাঁরা টিকে থাকবেন কি না, তা নিয়ে সংশয় রয়েই গেছে। তবে বোর্ডের উচ্চপদস্থ কর্তার ইঙ্গিত বলছে— ভারতীয় ওয়ানডে দলে আপাতত তাঁদের উপস্থিতি নিয়েই তৈরি হচ্ছে আগামী দিনের পরিকল্পনা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.