বিনোদন

জুবিন গর্গের মৃত্যুকে ঘিরে নতুন ষড়যন্ত্রের অভিযোগ

সিঙ্গাপুরে জনপ্রিয় গায়ক জুবিন গর্গের মৃত্যুকে ঘিরে নতুন ষড়যন্ত্রের অভিযোগ সামনে এসেছে। স্কুবা ডাইভিং-এর সময় সাঁতারের মধ্যেই মৃত্যু হয়েছিল বলে ময়নাতদন্তে উল্লেখ থাকলেও, জুবিনের ব্যান্ডের সদস্য জ্যোতি গোস্বামী দাবি করেছেন, এটি দুর্ঘটনা নয়—জুবিনকে হয়তো বিষ দেওয়া হয়েছিল।

জ্যোতি গোস্বামীর অভিযোগ, জুবিনের ম্যানেজার সিদ্ধার্থ শর্মা এবং ফেস্টিভ্যালের অর্গানাইজার শ্যামকানু মহন্তের কাজকর্ম সন্দেহজনক ছিল। তিনি বলেন, “যখন জুবিনকে ইয়ট করে মাঝ সমুদ্রে নিয়ে যাওয়া হয়েছিল, আচমকাই সিদ্ধার্থ শর্মা ইয়ট চালাতে শুরু করেন। উত্তাল সমুদ্রে এটি মোটেই স্বাভাবিক কাজ ছিল না।” জ্যোতি আরও অভিযোগ করেছেন, শর্মা নাকি অসম অ্যাসোসিয়েশনের সদস্যদের মদ দিতে বারণ করেছিলেন, নিজে সাপ্লাই করেছিলেন এবং জুবিনের মুখে গাঁজা বের হতে শুরু করলেও চিকিৎসার ব্যবস্থা করেননি।

তদন্তকারীদের সামনে সব অভিযোগ ইতিমধ্যেই অস্বীকার করেছেন সিদ্ধার্থ শর্মা ও শ্যামকানু মহন্ত।

গত ১৯ সেপ্টেম্বর সিঙ্গাপুরে নর্থ-ইস্ট ইন্ডিয়া ফেস্টিভ্যালে যোগ দিতে গিয়ে জুবিন গর্গের মৃত্যু হয়। ময়নাতদন্তের রিপোর্ট শুক্রবার জুবিনের স্ত্রীর হাতে তুলে দেওয়া হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.