মহিলারা বিশ্বের সব ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে। যে কোনো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে দেখা যায় নারীদের এগিয়ে যেতে। এবার মেক্সিকোতে প্রধান স্থানে দেখা গেল নারী শক্তির জয়জয়কার। যা ইতিহাসের পাতায় প্রথম নজির বিহীন ঘটনা। সোমবার আনুষ্ঠানিকভাবে ঘোষিত হয় সেই নির্বাচনের ফলাফল। মেক্সিকোর প্রেসিডেন্টের আসনে বসেছেন ক্লাউডিয়া শেইনবাম।
মরেনা পার্টির হয়ে প্রেসিডেন্টের পদের জন্য ভোটের ময়দানের প্রতিদ্বন্দ্বিতা করেছেন ক্লাউডিয়া শেইনবাম। সেখানেই জয়ী প্রেসিডেন্ট হিসেবে ঘোষিত হয় ক্লাউডিয়া শেইনবাম। পাশাপাশি বেশ বড়ো ব্যব্ধানে জিতেছেন তিনি। পোলস্টার প্যারামেট্রিয়া আগেই আভাস দিয়েছিল ৫৬ শতাংশ ভোটে জয়ী হতে চলেছেন। এমনকি পোলস্টার প্যারামেট্রিয়া আগেই আভাস দিয়েছিল ৫৬ শতাংশ ভোটে। আজ সেরকমই ফলাফল দেখা গেল। যা নিয়ে খুশি পুরো মেক্সিকোর বাসিন্দা।







