এক মুরগির খামারে আচমকা তল্লাশি চালিয়ে পুলিশের হতে এলো ১৪ হাজার মদের বোতল। অভিযোগ এই মুরগির খামার ছিল এক বিজেপি নেতা লালুর (৫০)। মদের বোতল উদ্ধারের পর বিজেপি নেতা ও তার সঙ্গী লরেন্সকে (৫২) গ্রেফতার করেছে পুলিশ।ঘটনাটি ঘটেছে কেরলের কোদাকারা এলাকার কাছে ভেল্লানচিরায়। পুলিশের অনুমান মুরগির খামারকে সামনে রেখে পেছনে চলছিল এই অবৈধ মদের ব্যবসা।
এই অভিযানের প্রধান নেতৃত্ব ইরিঞ্জালকুদার ডিওয়াইএসপি বলেন,”মুরগির খামারের ভিতরে ছিল একটি গোপন ঘর। তল্লাশি চালিয়ে সেই ঘর থেকেই ১৪ হাজার বেআইনি মদের বোতল বাজেয়াপ্ত করা হয়েছে।” তবে কতদিন ধরে চলছিল এই বেআইনি ব্যবসা? কে কে যুক্ত ছিল এর সঙ্গে তা এখনো জানতে পারেনি পুলিশ।







